নিউজ

২০২০ সালের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্রান্সফার আবেদন বিজ্ঞপ্তি – ঢাশিবো

ঢাকা শিক্ষাবোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ২০২০ সালের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্রান্সফার আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে; ২০২০ সালের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্রান্সফার আবেদন বিজ্ঞপ্তি – ঢাশিবো

শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ২০২০ সালের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে ও ম্যানুয়ালী টিসি আবেদন সংক্রান্ত নিয়মাবলি ও সময়সূচী নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় বোর্ড;

ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক জনাব প্রফেসর ড. হারুন অর রশিদ স্বাক্ষরিত ১৬/১১/২০২০ বিজ্ঞপ্তিতে বলা হয়-

২০১৯-২০ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা ১৬/১১/২০২০ তারিখ থেকে ৩১/১২/২০২০ তারিখ পর্যন্ত অনলাইনে ই-টিসি এবং ম্যানুয়ালী বিটিসি’র জন্য আবেদন করতে পারবে।

অনলাইনে e-TC আবেদনের পদ্ধতি নিম্নরূপঃ

১। প্রথমে ঢাকা শিক্ষা বাের্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এ গিয়ে e-TC বাটনে ক্লিক
করে e-TC আবেদন ফরম পূরণ করে Submit Your Application বাটনে ক্লিক করবে।

এক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর অধ্যয়নরত এবং e-TC-র মাধ্যমে কাঙ্খিত উভয় প্রতিষ্ঠানে পঠিত বিষয়সমূহ একই হতে হবে।

আবেদন সাবমিট হওয়ার পর শিক্ষার্থী প্রদত্ত মােবাইল নম্বরে একটি গােপনীয় Security Code সহ SMS পাবে এবং এই Security Code দিয়ে শিক্ষার্থী পরবর্তীতে তার আবেদনে প্রবেশ করতে পারবে ও আপডেট জানতে পারবে ।

শিক্ষার্থী অনলাইনে আবেদন সাবমিট করার পর যে সােনালী সেবা স্লিপ পাবে সেটি প্রিন্ট নিবে এবং সােনালী ব্যাংকের যে কোন অনলাইন শাখা হতে সােনালী সেবার স্লিপের মাধ্যমে e-TC ফি ৭০০/-(সাতশত) টাকা জমা দিবে।

শিক্ষার্থী সঠিকভাবে আবেদন সাবমিট করলে অধ্যয়নরত প্রতিষ্ঠানে অর্থাৎ প্রথম প্রতিষ্ঠান একটি এসএমএস পাবে।

তখন প্রতিষ্ঠান বাের্ডের ওয়েবসাইটে গিয়ে OEMS এর মাধ্যমে login করে Transfer Certificate অপশনে ক্লিক করলে TC আবেদন দেখতে পারবে। অত:পর উক্ত প্রতিষ্ঠান আবেদনটি Forward অথবা Reject করতে পারবে ।

প্রথম প্রতিষ্ঠান আবেদনটি Forward করার পর টিসির জন্য আবেদনকৃত প্রতিষ্ঠান অর্থাৎ ২য় প্রতিষ্ঠান একইভাবে OEMS এর মাধ্যমে login করে Transfer Certificate অপশনে ক্লিক করলে আবেদনটি দেখতে পারবে ।

অত:পর উক্ত প্রতিষ্ঠান আবেদনটি Forward অথবা Reject করতে পারবে । e-TC-র জন্য আবেদনকৃত প্রতিষ্ঠান অর্থাৎ ২য় প্রতিষ্ঠান e-TC আবেদন Forward করলে শিক্ষার্থী একটি এসএমএস পাবে।

তখন সে সােনালী সেবার মাধ্যমে e-TC ফি জমা দিবে। সােনালী সেবার স্লিপ বাের্ডে জমা দেয়ার প্রয়ােজন নেই এটি শিক্ষার্থী সংরক্ষণ করবে।

শিক্ষার্থী তার আবেদন কোথায় কোন অবস্থায় আছে তা জানার জন্য বাের্ডের ওয়েবসাইটে গিয়ে e-TC বাটনে ক্লিক করে Transfer Certificate Status এ গিয়ে Security Code দিয়ে তার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবে ।

e-TC এর জন্য আবেদনকৃত প্রতিষ্ঠান কর্তৃক আবেদন Forward এবং শিক্ষার্থী কর্তৃক ফি জমা দেয়ার পর বাের্ড কর্তৃক e-TC আবেদন অনুমােদন বিবেচনা করা হবে।

e-TC আবেদন অনুমােদন হলে শিক্ষার্থী একটি এসএমএস পাবে। তখন সে বাের্ডের ওয়েবসাইটে গিয়ে এটি প্রিন্ট নিয়ে প্রতিষ্ঠানে ভর্তি হবে।

ম্যানুয়ালী BTC আবেদনের পদ্ধতি নিম্নরূপঃ

BTC অনলাইনে সম্পন্ন করা হবে না। ম্যানুয়াল পদ্ধতিতে এটির কার্যক্রম সম্পন্ন হবে।

ঢাকা শিক্ষা বাের্ডের আওতাধীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে অন্য যে কোন বাের্ডের আওতাধীন প্রতিষ্ঠানে যেতে হলে

www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইট থেকে BTC ফরম ডাউনলােড করে সঠিকভাবে পূরণ করে উভয় প্রতিষ্ঠানের অধ্যক্ষের সুপারিশসহ এবং ফরমের নির্দেশনা মােতাবেক ঢাকা বাের্ডে জমা প্রদান করে একটি TN (Tracking Number) নম্বর সংগ্রহ করতে হবে।

অন্য যে কোন শিক্ষা বাের্ড থেকে আগত শিক্ষার্থীর একইভাবে ফরম পূরণ করে BTC-র মাধ্যমে ভর্তিচ্ছু প্রতিষ্ঠানের অধ্যক্ষের সুপারিশ এবং পূর্ববর্তী শিক্ষা বাের্ডের BTC এর আদেশের কপিসহ ফরমের নির্দেশনা মােতাবেক ঢাকা বাের্ডে জমা প্রদান করে একটি TN (Tracking Number) নম্বর সংগ্রহ করতে হবে।

বাের্ড কর্তৃক BTC আবেদন অনুমােদনের পর অনুমােদনের কপি বাের্ডের ওয়েবসাইটে ww.dhakaeducationboard.gov.bd) প্রকাশ করা হবে।

শিক্ষার্থী বাের্ডের ওয়েবসাইটে গিয়ে College Order সেকশন হতে College Order TC বাটনে ক্লিক করলে অফিস আদেশ দেখতে পারবে এবং TN (Tracking Number) অনুযায়ী প্রিন্ট দিয়ে কলেজে ভর্তি হবে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

দেশের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি, ফলাফলসহ যেকোন তথ্য সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম ফেসবুক পেইজ  LIKE & FOLLOW করে রাখুন; এবং ইউটিউবে বিজ্ঞপ্তি চ্যানেলটি SUBSCRIBE  করে রাখুন;

আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ