নিউজ

২০১৯-২০ একাদশ শ্রেণির eSIF পূরণের সর্বশেষ সুযোগ ঢাকা বোর্ডের

ঢাকা শিক্ষাবোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির eSIF পূরণের সর্বশেষ সুযোগ প্রদান করা হয়েছে ঢাকা বোর্ড নোটিশ। ২০১৯-২০ একাদশ শ্রেণির eSIF পূরণের সর্বশেষ সুযোগ প্রদানের জন্য ঢাকা শিক্ষাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডে এই তথ্য প্রদান করা হয়।

ঢাকা শিক্ষাবোর্ডের নোটিশ বোর্ডে ২৯ অক্টোবর ২০২০ তারিখে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত

(এইচএসসি ২০২১ সালের পরীক্ষার্থী) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্নকরণের লক্ষ্যে eSIF অনলাইনে পূরণের সর্বশেষ সুযােগ প্রদান প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

শিক্ষার্থী এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত (এইচএসসি ২০২১ সালের পরীক্ষার্থী) যে সকল শিক্ষার্থী অদ্যবধি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে

শুধুমাত্র সে সকল শিক্ষার্থীদের সর্বশেষ সুযােগ হিসেবে

আগামী ০১/১১/২০২০ তারিখ থেকে ০৯/১১/২০২০ তারিখের মধ্যে eSIF অনলাইনে পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্নের জন্য অনুরােধ করা হলাে।

*** প্রসঙ্গত উল্লেখ্য যে, উল্লেখিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে

উদ্ভূত জটিলতার জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

চেয়ারম্যানের আদেশক্রমে, ঢাকা শিক্ষাবোর্ডের এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন কলেজ পরিদর্শক প্রফেসর ড. মােঃ হারুন-অর-রশিদ

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:

ঢাকা শিক্ষাবোর্ডের অন্যান্য বিজ্ঞপ্তি দেখুন – ঢাকা বোর্ড নোটিশ

দেশের সর্বস্তরের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তিসহ যেকোন বিজ্ঞপ্তি সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ এর YouTube চ্যানেলটি Subscribe করে রাখুন;

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ