নিউজ

সেসিপ এর অডিট – শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা কার্যালয় Annual Fiduciary Review (AFR)

সেসিপ এর অডিট: শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অন্তর্গত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রােগ্রাম সেসিপ-এর ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরের ব্যয়ের Annual Fiduciary Review (AFR) সেসিপ এর অডিট পরিচালনা সংক্রান্ত (সংশোধিত তালিকাসহ) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি;

সেসিপ-এর Annual Fiduciary Review (AFR) সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) উন্নয়ন সহযােগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সাথে সম্পাদিত ঋণচুক্তি অনুসারে প্রতিবছর একটি নিরপেক্ষ অডিট ফার্ম নিয়েগের মাধ্যমে সেসিপ-এর আর্থিক কার্যক্রমের Annual Fiduciary Review (AFR) সম্পন করা হয়।

সেসিপ-এর ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ অর্থবছরের বর্ণিত কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক কর্তৃক নিরপেক্ষ অডিট ফার্ম Howladar Yunus & Co.-কে নিযুক্ত করা হয়েছে।

বর্ণিত কার্যক্রম ০৪.১০.২০২০ তারিখে শুরু হবে এক ২৯.১০.২০২০ তারিখ পর্যন্ত চলবে। AFR-এ নিম্নবর্ণিত বিষয়সমূহ পর্যালােচনা করা হবে:

  • ১. iBAS রিপাের্ট থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে আয়ন-ব্যয়ন কর্মকর্তার (অনুন্নয়ন ও উন্নয়ন) ব্যয় পদ্ধতি এবং ক্যাশবই পর্যালােচনা।
  • ২. আয়ন-ব্যয়ন কর্মকর্তার আর্থিক ব্যবস্থাপনা পর্যালােচনাসহ iBAS/AO এবং আয়ব্যয়ন কর্মকর্তার ক্যাশবই ও খতিয়ান-এর reconciliation পর্যালােচনা।
  • ৩. উপবৃত্তি প্রদান এবং বিভিন্ন উপবৃত্তি প্রদান প্রকল্পের মধ্যকার সম্ভাব্য দ্বৈততা পর্যালােচনা।
  • ৪. এমপিও বিতরণ কার্যক্রম পর্যালােচনা।
  • ৫, CAG-এর বাৎসরিক নিরীক্ষা প্রতিবেদন অথবা অন্য কোনাে পর্যালােচনা থেকে উৎসারিত আর্থিক বিষয়াদি অথবা বাংলাদেশ সরকার ও এডিবি কর্তৃক যৌথভাবে নির্ধারিত কর্মক্ষেত্র।

এমতাবস্থায়, ভ্রমণসূচি অনুযায়ী অনুষ্ঠেয় Annual Fiduciary Review (AFR) কার্যক্রমে Howladar Yunus & Co. কে প্রয়ােজনীয় সহযােগিতা প্রদানের অনুরােধ করা হলাে।

সংযুক্তির দপ্তর/প্রতিষ্ঠানের তালিকা ও সময়সূচি-

প্রতিষ্ঠানের তালিকা ও সময়সূচী ডাউনলোড করুন

দেশের শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত যেকোন তথ্য ও পরার্মশ পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন;

আপনার জন্য আরও কিছু জরুরী বিজ্ঞপ্তি:

বাংলা নোটিশ ডট কম আপনাদের পোর্টাল; এখানে আপনার যেকোন লেখা বা বিজ্ঞপ্তি বিনামূল্যে প্রকাশ করা হয়। আপনার বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ