নিউজ

মহিলা কোটার কারণে সৃষ্ট জটিলতা নিরসন সংক্রান্ত মাউশি বিজ্ঞপ্তি

মাউশি ওয়েবসাইটে ২৭ জুলাই ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ত্রূটিপূর্ণ চাহিদার ভিত্তিতে এনটিআরসিএ কর্তৃক শূন্যপদে সুপারিশপ্রাপ্ত ও যোগদানকৃত শিক্ষকদের মহিলা কোটার কারণে সৃষ্ট জটিলতা নিরসন সংক্রান্ত একটি আদেশ জারী করা হয়-

মাউশির অতিরিক্ত সচিব, মোমিনুর রশিদ আমিন স্বাক্ষরিত এই আদেশে বলা হয়-

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ত্রুটিপূর্ণ চাহিদার ভিত্তিতে এনটিআরসিএ কর্তৃক শূন্যপদে সুপারিশপ্রাপ্ত ও যােগদানকৃত শিক্ষকদের মহিলা কোটার কারণে সৃষ্ট জটিলতা নিরসনকল্পে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে:
“বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ত্রুটিপূর্ণ চাহিদার ভিত্তিতে নিবন্ধনধারী যে সমস্ত শিক্ষক এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামাে-২০১৮ এর শূন্যপদে যােগদান করে সংশ্লিষ্ট এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাঁরা স্ব-স্ব প্রতিষ্ঠানে বহাল থাকবেন। বিধি ও যােগ্যতা মােতাবেক তাঁরা এমপিওভুক্ত হবেন।

মহিলা কোটার জটিলতা থেকে সৃষ্ট সমস্যার এ সমাধান শুধুমাত্র ০১.১১.২০১৯ তারিখ পর্যন্ত এনটিআরসিএ-এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত ও বিধি মােতাবেক যােগ্য প্রার্থীদের ক্ষেত্রে প্রযােজ্য হবে। এ সিদ্ধান্ত ভবিষ্যতে কোনাে রেফারেন্স (দৃষ্টান্ত) হিসেবে ব্যবহার করা যাবে না।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ভবিষ্যতে মহিলা কোটার নির্দিষ্ট হার পূরণ না হওয়া পর্যন্ত শুধুমাত্র মহিলা প্রার্থীর জন্য প্রযােজ্য” বলে আবশ্যিকভাবে উল্লেখ করে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার/জেলা শিক্ষা অফিসার, উপ-পরিচালক (মাধ্যমিক) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এনটিআরসিএ-তে শিক্ষকদের চাহিদা প্রেরণ করবেন।

ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানে যােগদানকৃত শিক্ষকদের ক্ষেত্রে এ বিধান প্রযােজ্য হবে না।”

২. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামাে ও এম.পি.ও. নীতিমালা-২০১৮ এর ১১.৯ অনুচ্ছেদ অনুযায়ী তাঁরা পূর্বের কোনাে বকেয়া সুবিধাদি প্রাপ্য হবেন না। সংশ্লিষ্ট শিক্ষকদের একাডেমিক সনদ, নিবন্ধন সার্টিফিকেট, কাম্য শিক্ষাগত যােগ্যতা ও এনটিআরসিএ’র সুপারিশ যথাযথ থাকলে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা-২০১৮ এর শূন্যপদে কর্মরত থাকলে তাঁদের এমপিওভুক্তি অনলাইনে আবেদনের তারিখ থেকে কার্যকর হবে।

৩. যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এ আদেশ জারি করা হলাে।

শিক্ষা সংক্রান্ত যেকোন তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন;

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ