নিউজ

সমন্বিত উপবৃত্তির শিক্ষার্থীর একাউন্ট প্রসঙ্গে মাউশির জরুরী বিজ্ঞপ্তি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৬ষ্ঠ থেকে ১১শ শ্রেণির নতুন উপবৃত্তির তালিকায় অন্তুর্ভূক্ত শিক্ষার্থীদের তথ্য সমন্বিত উপবৃত্তি কার্যক্রমের সফটওয়্যারে সমন্বিত উপবৃত্তির শিক্ষার্থীর একাউন্ট প্রসঙ্গে মাউশির জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি;

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচি সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রােগ্রাম এর আওতায় ৬ষ্ঠ থেকে ১১শ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য সমন্বিত উপবৃত্তি কার্যক্রম এর পোর্টালে আপলোড করার জন্য পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি সংশোধনী প্রকাশ করে মাউশি;

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ৬ষ্ঠ এবং ১১শ শ্রেণির তালিকাভুক্ত শিক্ষার্থীর একাউন্ট খােলা এবং HSP MIS এ তথ্য অন্তর্ভুক্তি (এন্ট্রি) প্রসঙ্গে ২১.১০.২০২০ তারিখে ওয়েবসাইটে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়-

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ৬ষ্ঠ এবং ১১শ শ্রেণির নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক একাউন্ট/মােবাইল ব্যাংকিং একাউন্ট খােলা এবং শিক্ষার্থীর তথ্য HSP MIS এ অন্তর্ভুক্তির বিষয়ে নিম্নরূপ সংশােধন করা হলাে:

গত ০৬.১০.২০২০ তারিখের জারিকৃত পত্রের শিক্ষার্থীর একাউন্ট খােলার নিয়মাবলী বিষয়ে অনুচ্ছেদ ৩ এ “ইতােপূর্বে পিতা/মাতার নামে জাতীয় পরিচয়পত্র দিয়ে কোন বৈধ ও সচল মােবাইল ব্যাংকিং একাউন্ট (বিকাশ, রকেট, নগদ ও শিওর ক্যাশ, ইত্যাদি) খােলা থাকলে নতুন করে একাউন্ট খােলার প্রয়ােজন নেই।

উক্ত একাউন্ট শিক্ষার্থীর উপবৃত্তি প্রাপ্তির জন্য ব্যবহার করা যাবে। তবে একাউন্টধারীর নাম হিসাবে শিক্ষার্থীর নাম লিখতে হবে।

এর পরিবর্তে “পিতা/মাতা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ইতিপূর্বে খােলা একাউন্ট উপবৃত্তি প্রাপ্তির জন্য ব্যবহার করা যাবে, তবে পিতা/মাতা/অভিভাবক যার নামে একাউন্ট খােলা হয়েছিল তাঁর নাম হিসাব ধারীর নাম হিসাবে এন্ট্রি করতে হবে।”

HSP MIS এ উপবৃত্তির জন্য নির্বাচিত ৬ষ্ঠ ও ১১শ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ছাড়াও ১২.১০.২০২০ তারিখে জারিকৃত পত্রের অনুচ্ছেদ ৪ এর নির্দেশনা মােতবেক অব্যশই শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করতে হবে।

অন্যথায় শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি প্রাপ্তির ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হবে। বর্ণিত বিষয়ে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধান যথাযথ ব্যবস্থা করবেন।

পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তবলী অপরিবর্তীত থাকবে।

  • ১২.১০.২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

আপনার জন্য বাছাইকৃত উপবৃত্তি সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

দেশের শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত যেকোন তথ্য সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন এবং বাংলা নোটিশ এর ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন;

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

One Comment

  1. যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের মধ্য থেকে বাছাইকৃত ছাত্র ছাত্রীদের কবে উপবৃত্তিটি দিতে পারে? এবং কত টাকা দিবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ