নিউজ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের তথ্য চেয়েছে এনটিআরসিএ

শিক্ষকদের তথ্য চেয়েছে এনটিআরসিএ: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে এনটিআরসিএ; নির্ধারিত সময়ে শিক্ষকদের তথ্য প্রেরণ করার নির্দেশনা দিয়েছেন।

২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত নিবন্ধন সনদধারী শিক্ষকদের তথ্য সফট ও হার্ড কপি প্রেরণ করতে বলা হয় হয়েছে।

এনটিআরসিএ ওয়েবসাইটে গত ২০ সেপ্টেম্বর ২০২০ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ওয়েব সাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

স্মারক নং: বেশিনিক/শিশি/নিয়ােগ অভিযােগ/৯০৩(অংশ-১)/২০১৯/ ৫৪৮, প্রকাশের তারিখ: তারিখ: ১০ সেপ্টেম্বর, ২০২০

বিষয়: ২০০৫ হতে অক্টোবর ২০১৫ তারিখ পর্যন্ত নিয়ােগকৃত শিক্ষকদের ছক ভিত্তিক তথ্যাদি প্রেরণ।

উপযুক্ত বিষয়ের প্রতি তাঁর দৃষ্টি আকর্ষনপূর্বক বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিবন্ধন সনদ প্রাপ্ত হয়ে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যােগদান করে কর্মরত রয়েছে

তাদের তথ্যাদি (২০০৫ হতে অক্টোবর ২০১৫ পর্যন্ত) সংযুক্ত ছক (Excel sheet) মোতাবেক সফট কপি ও হার্ড কপি এনটিআরসিএ’র ই-মেইলে (ntrca2005@yahoo.com) আগামী ৫ অক্টোবর ২০২০ এর মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

জনস্বার্থে বিষয়টি জরুরী।

  • বিজ্ঞপ্তিটি ডাউনলো করুন
  • নমুনা ছক ডাউনলোড করুন

শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত যেকোন তথ্য ও সহযোগিতার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন এবং প্রতিদিনের বিজ্ঞপ্তি, পরিপত্র, গ্যাজেট, নোটিশ পেতে বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন। এবং আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন।

আপনার জন্য আরও কিছু জরুরী বিজ্ঞপ্তি:

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ