নিউজ

শব্দ বিশ্লেষণ এবং সাধিত শব্দের নাম উল্লেখ

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয়বস্তু ৯ম শ্রেণি ১৬তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা বিষয় এর উত্তর- শব্দ বিশ্লেষণ এবং সাধিত শব্দের নাম উল্লেখ। এই আর্টিকেলে বিভিন্ন শব্দের (উপভোগ, হাতে খড়ি, পিত্রালয়, সর্বজনীন, মাননীয়, নিদারুণ, নীলিমা, আশীর্বাদ, চন্দ্রমুখ, কবিত্ব) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি অংশের বিভিন্ন পরিচ্ছেদ পেশ করবো। উক্ত বিশ্লেষণে উপসর্গ, সমাস, প্রত্যয়, সন্ধিযোগে গঠিত বিভিন্ন শব্দের উদাহরণ দেয়া হয়েছে।

৯ম শ্রেণি ১৬তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা বিষয় এর উত্তর

ছকে প্রদত্ত শব্দগুলো বিশ্লেষণ এবং যে উপায়ে গঠিত হয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো-

  • প্রদত্ত শব্দঃ- উপভোগ
  • শব্দ বিশ্লেষণঃ- উপ+ভোগ
  • যে সাধিত শব্দঃ- সম্যক অর্থদ্যোতনা সাধিত।
  • প্রদত্ত শব্দঃ- হাতে খড়ি
  • শব্দ বিশ্লেষণঃ- হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে
  • যে সাধিত শব্দঃ- বহুব্রীহি সমাসযোগে সাধিত শব্দ।
  • প্রদত্ত শব্দঃ- পিত্রালয়
  •  শব্দ বিশ্লেষণঃ- পিতৃ+আলয়
  • যে সাধিত শব্দঃ- স্বরসন্ধি সাধিত শব্দ।
  • প্রদত্ত শব্দঃ- সর্বজনীন
  • শব্দ বিশ্লেষণঃ- সর্বজন+ঈন
  • যে সাধিত শব্দঃ- তদ্ধিত প্রত্যয় সাধিত।
  • প্রদত্ত শব্দঃ- মাননীয়
  • শব্দ বিশ্লেষণঃ- মান্+অনীয়
  • যে সাধিত শব্দঃ- কৃৎ প্রত্যয় সাধিত।

শব্দ বিশ্লেষণ এবং সাধিত শব্দের নাম উল্লেখ

  • প্রদত্ত শব্দঃ- নিদারুণ
  • শব্দ বিশ্লেষণঃ- নি+দারুণ
  • যে সাধিত শব্দঃ- অতিশয় অর্থদ্যোতনা সাধিত।
  • প্রদত্ত শব্দঃ- নীলিমা
  • শব্দ বিশ্লেষণঃ- নীল+ইমা
  • যে সাধিত শব্দঃ- তদ্ধিত প্রত্যয় সাধিত।
  • প্রদত্ত শব্দঃ- আশীর্বাদ
  • শব্দ বিশ্লেষণঃ- আশীঃ+বাদ
  • যে সাধিত শব্দঃ- বিসর্গসন্ধি সাধিত শব্দ।
  • প্রদত্ত শব্দঃ- চন্দ্রমুখ
  • শব্দ বিশ্লেষণঃ- মুখ চন্দ্রের ন্যায়
  • যে সাধিত শব্দঃ- কর্মধারয় সমাসযোগে সাধিত শব্দ।
  • প্রদত্ত শব্দঃ- কবিত্ব
  •  শব্দ বিশ্লেষণঃ- কবি+ত্ব
  • যে সাধিত শব্দঃ- তদ্ধিত প্রত্যয় সাধিত।

শব্দ বিশ্লেষণ এবং সাধিত শব্দের নাম উল্লেখ

উপরোক্ত বিশ্লেষণে উপসর্গ, সমাস, প্রকৃতি প্রত্যয়, সন্ধি যোগে গঠিত বিভিন্ন শব্দের উদাহরণ দেয়া হয়েছে।

রেফারেন্স- বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি। নবম-দশম শ্রেণি।

আরো দেখুন-

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ