নিউজ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানসমূহে মুজিববর্ষের থিমসং পরিবেশন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানসমূহে মুজিববর্ষের থিম সং পরিবেশন/প্রচার প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর; মুজিববর্ষের থিমসং ডাউনলোড লিংক ও নির্দেশনা দেওয়া হল; 

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ১০ সেপ্টেম্বর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অধিদপ্তর।

শিক্ষামন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ওয়েব সাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানসমূহে মুজিববর্ষের থিমসং পরিবেশন ও প্রচার বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে প্রাপ্তপত্রের ছায়ালিপি এতদসংগে প্রেরণ করা হলাে।

২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বিরল সুযােগ স্মরণীয় ও অর্থবহ করতে মুজিববর্ষের সকল আয়ােজনে মুজিববর্ষের নির্বাচিত থিমসং “তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর” সকল পর্যায়ে মুজিববর্ষের অনুষ্ঠানমালায় প্রচার এবং সম্ভব হলে স্থানীয় শিল্পীদের কণ্ঠে পরিবেশনের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

৩। সংযুক্ত পত্রের মর্মানুযায়ী এ বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরােধ করা হলাে।

যুগ্ম সচিব ও পরিচালক (পিআইডব্লিউ) (অতিরিক্ত)  কবির আল আসাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের যে সূত্র আলোকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তা হল-

বিষয়: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের অনুষ্ঠানসমূহে মুজিববর্ষের থিমসং পরিবেশন/প্রচার।

সূত্র: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির

স্মারক নং:  জ:শ:উ/জা:বা:ক:/বিবিধ০১/২০২০/৫১৭, তারিখ: ০৩ সেপ্টেম্বর, ২০২০ খ্রি:

উপযুক্ত বিষয়ে সূত্রস্থ স্মারকের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সদয় অনুমােদনক্রমে মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতি গণমানুষের শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে

“তুমি বংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর” শীর্ষক মুজিববর্ষের থিমসং নির্বাচন করা হয়েছে।

সে প্রেক্ষিতে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বিরল সুযােগ স্মরণীয় ও অর্থবহ করতে মুজিববর্ষের সকল আয়ােজনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানাের সহজ ও

জনপ্রিয় মাধ্যম হিসেবে সকল পর্যায়ে মুজিববর্ষের অনুষ্ঠানমালায় থিমসং প্রচার এবং

সম্ভব হলে স্থানীয় শিল্পীদের কণ্ঠে পরিবেশনের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ জানানাে হলাে।
উল্লেখ্য, মুজিববর্ষের থিম সং https://youtu.be/cT5tYeqrqAo থেকে ডাউনলােড করে ব্যবহার করা যাবে।

শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন একবার ভিজিট করুন;

থিম সং ডাউনলোড করুন

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ