নিউজ

মাদ্রাসা থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাউশি

মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে বৃত্তি প্রাপ্ত হয়ে মাধ্যমিক পর্যায়ের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নকারী শিক্ষার্থীদের তথ্য প্রেরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাদ্রাসা থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য চেয়ে ০৮ জুলাই ২০২১ একটি নির্দেশনা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে বৃত্তি প্রাপ্ত হয়ে মাধ্যমিক পর্যায়ের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নকারী শিক্ষার্থীদের তথ্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-

অর্থ মন্ত্রণালয়ের স্মারক নং- ০৭.০০.০০০০.১০২.২০.০১৮.১৫-২৪৬, তারিখ: ১৭/০৬/২০১৯ এর নির্দেশনা মােতাবেক রাজস্ব খাতভুক্ত সকল ধরণের বৃত্তির অর্থ G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে (Bank Account) প্রেরণের নির্দেশনা রয়েছে।

উক্ত নির্দেশনার আলােকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ২০১৯-২০২০ অর্থবছর হতে G2P পদ্ধতিতে বৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীর ব্যাংক হিসাবে বিতরণ করছে।

কিন্তু মাদ্রাসা শিক্ষা বাের্ড হতে বৃত্তি প্রাপ্ত হয়ে কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে মাদ্রাসা শিক্ষা বাের্ড হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর বৃত্তির বরাদ্দ ও বর্ণিত শিক্ষার্থীর সঠিক হিসাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে না থাকায় চলমান বৃত্তি প্রক্রিয়ায় তাদের ব্যাংক হিসাবে টাকা প্রেরণ সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায়, মাধ্যমিক পর্যায়ের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ণকারী মাদ্রাসা শিক্ষা বাের্ড হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আঞ্চলিক উপপরিচালক (মাধ্যমিক) এর নিকট সংযুক্ত ছক মােতাবেক ২৫-০৭-২০২১তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরােধ করা হলাে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে বৃত্তি প্রাপ্ত হয়ে মাধ্যমিক পর্যায়ের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নকারী শিক্ষার্থীদের তথ্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি, তথ্য প্রেরণের ফরম্যাট ডাউনলোড করুন।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ