নিউজ

মাদ্রাসার ৩০ দিনের সিলেবাস প্রকাশিত – ডাউনলোড করুন

মাদ্রাসার ৩০ দিনের সিলেবাস প্রকাশিত: করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর সামাজিক সংক্রমণ ঠেকাতে সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান মত মাদ্রাসায় সকল শ্রেণীর পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়ার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য কোভিড-১৯ এর প্রেক্ষাপটে ৩০ কর্ম দিবস এর জন্য প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আরবি ও ইসলামিক বিষয় সমূহের পুনর্বিন্যাস কৃত সংক্ষিপ্ত পাঠ্য সূচি অনুযায়ী মূল্যায়ন কৌশল প্রণয়ন করা হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসাসমূহের এবতেদায়ি প্রথম থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত আরবী ইসলামী বিষয়সমূহের ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস বাংলা নোটিশ ডট কম এর পাঠকদের জন্য উল্লেখ করা হলো।

এবতেদায়ি প্রথম ও দাখিল নবম শ্রেণী পর্যন্ত মাদ্রাসাসমূহের ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন

এবং সে অনুযায়ী প্রদান কর্মসূচী ও মূল্যায়ন কর্মসূচি পরিচালনা করতে হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে ২২ অক্টোবর ২০২০ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে

এবতেদায়ী ১ম থেকে দাখিল ৯ম শ্রেণি পর্যন্ত ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়।

অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

কোভিড ১৯-এর প্রেক্ষাপটে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান সম্ভব না হওয়ায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ড কর্তৃক ৩০ (ত্রিশ) কর্মদিবসের মধ্যে

(১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত আরবি ও ইসলামী বিষয়সমূহের) ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত পাঠদানের নিমিত্ত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি এবং মূল্যায়ন কৌশল প্রণয়ন করা হয় মর্মে এনসিটিবি কর্তৃক সূত্রোক্ত স্মারকে জানানাে হয়েছে;

০২। উক্ত পাঠ্যসূচি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dme.gov.bd)-এ upload করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ড কর্তৃক প্রণীত মাদ্রাসার ৩০ দিনের সিলেবাস পাঠ্যসূচিভিত্তিক মূল্যায়ন কৌশল web site-এ পরবর্তীতে upload করা হবে।

এমতাবস্থায় কোভিড ১৯-এর প্রেক্ষাপটে ৩০ (ত্রিশ) কর্মদিবসের জন্য ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত আরবি ও ইসলামী বিষয়সমূহের পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচী মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের

ওয়েবসাইট থেকে মাদ্রাসার ৩০ দিনের সিলেবাস download পূর্বক পাঠদান নিশ্চিত করার জন্য

সকল সরকারি, বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাসমূহের অধ্যক্ষ সুপার/এবতেদায়ী প্রধানকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

মাদ্রাসার প্রকাশিত শ্রেণি ভিত্তিক ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস এবতেদায়ি প্রথম শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাস দেখতে জন্য নিচের বাটনগুলোর উপরে ক্লিক করুন:

ডাউনলোড করতে ক্লিক করুন

বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার যেকোনো তথ্য ও পরামর্শ পেতে ফেসবুকে মাদ্রাসা শিক্ষক ফোরাম নামে গ্রুপে যোগদান করুন;

মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত যেকোন তথ্য নিন এবং নিজের কাছে কোন তথ্য থাকলে তা প্রদান করুন।

আপনার জন্য আরও কিছু তথ্য-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ