নিউজ

মাটি ও ফসলের বৈশিষ্ট্যানুযায়ী ফসল চাষের কারণ ও জমি প্রস্তুতি

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো। আজ তোমাদের সাথে কৃষি বিষয়ক আলোচনায় থাকছে- মাটি ও ফসলের বৈশিষ্ট্যানুযায়ী ফসল চাষের কারণ ও জমি প্রস্তুতি সম্পর্কিত বিশ্লেষণ। আজকের আলোচনা শেষে তোমরা ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের কৃষি শিক্ষা বিষয়ের এ্যাসাইনমেন্ট উত্তর লিখতে পারবে।

পাঠ শেষে তোমরা নবম শ্রেণির তৃতীয় অ্যাসাইনমেন্ট এর কৃষি শিক্ষা বিষয়ের নিন্মোক্ত প্রশ্নটি সমাধান করতে পারবে-

অ্যাসাইনমেন্ট-১: তােমার এলাকার প্রধান প্রধান ফসলের নাম উল্লেখপূর্বক ফসলসমুহ চাষের কারণ ও সেগুলাের জন্য জমি। প্রস্তুতির বিবরণ উল্লেখ করে একটি প্রতিবেদন তৈরি কর।

৩য় সপ্তাহের ৯ম শ্রেণির কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট এর উত্তর লেখার সময় যেসকল নিদের্শনা অনুসরণ করতে বলা হয়েছে, তা হল-

  • ১. শিক্ষার্থী পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদের ধারণা নিবে;
  • ২. মাতাপিতা বা কৃষকের পরামর্শ নিবে;
  • ৩. প্রয়ােজনে বিষয় শিক্ষক ও ইন্টারনেট এর সহযােগিতা নিবে;
  • ৪. নিজ হাতে অ্যাসাইনমেন্ট লিখবে;

তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে আসি।

মাটি ও ফসলের বৈশিষ্ট্যানুযায়ী ফসল চাষের কারণ ও জমি প্রস্তুতি প্রতিবেদন

ভূমিকা: ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম হচ্ছে মাটি। মাটি হচ্ছে পানি ও পুষ্টির প্রাকৃতিক উৎস। সব মাটিতে সব ফসল ভালো জন্মায় না। সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এক নয়।

তাই কোথাও ধানের, কোথাও গমের, কোথাও আলুর, আবার কোথাও পাটের ভালো ফলন হয়। যেমন- এটেল ও এটেল দোআঁশ মাটিতে ধান ভাল জন্মে। আবার দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে পাট, গম আলু ও টমেটোর ভালো ফলন হয়।

ফসলসমূহ চাষের কারণ-

আমার বাড়ি উপকূলীয় অঞ্চলে অবস্থিত। এ অঞ্চলের মাটি দোআঁশ, বেলে ও পলি দোআঁশ হওয়ায় বিভিন্ন প্রকার কৃষিজ ফসল এ অঞ্চলে উৎপন্ন হয়।

আমাদের এলাকার প্রধান প্রধান ফসলসমূহ হচ্ছে পাট, গম, আলু টমেটো ইত্যাদি। উক্ত ফসলসমূহের দোআঁশ ও বেলে দো-আঁশ মাটিতে ভালো ফলন হওয়ার কারণেই আমাদের অঞ্চলে এই ফসলসমূহ চাষ করা হয়।

উক্ত ফসলসমূহের জন্য জমি প্রস্তুতি নিচে বর্ণনা করা হলো-

আমার অঞ্চলে যেসকল ফসল চাষ করা হয় মাটি ও ফসলের বৈশিষ্ট্যানুযায়ী সেসকল ফসল চাষের জমি প্রস্তুতি নিয়ে নিন্মে আলোচনা করা হয়।

পাট চাষের জন্য জমি প্রস্তুতি-

পাটের ভালো ফলনের জন্য সার, পানি, আগাছা ও ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। উঁচু ও মধ্যম জমি যেখানে বৃষ্টির পানি বেশি সময় দাঁড়ায় না এবং দোআঁশ মাটি পাট চাষের জন্য উপযুক্ত।

পাট চাষের জন্য জমি প্রস্তুতি কার্যক্রম নিম্নরূপঃ

  • বৃষ্টিপাতের পরপরই আড়াআড়ি ৫ থেকে ৭ বার চাষ দিয়ে জমি তৈরি করতে হবে।
  • ইউরিয়া সার প্রয়োগের আগে নিড়ানি দিয়ে জমিকে আগাছামুক্ত করতে হবে।
  • জমির ঢেলা গুড়ো করতে হবে।

গম চাষের জন্য জমি প্রস্তুতি-

গমের ফসল ভালো এবং অভিন্ন বীজ অঙ্কুরোদগমের জন্য একটি ভালো জায়গা প্রয়োজন।

গম চাষের জন্য জমি প্রস্তুতি কার্যক্রম নিম্নরূপঃ

  • সেচ এলাকায় পূর্ববর্তী ফসল কাটার পর মাঠ ডিস্ক বা ছাঁচ বোর্ড লাঙ্গল দিয়ে অনুসৃত চাষ করা উচিত।
  • ঝুরঝুরা মাটি গম অঙ্কুরোদগমের জন্য খুবই উপযোগী। ৩ থেকে ৪ বার আড়াআড়ি জমি চাষ দেয়ার পর কয়েকবার মই দিয়ে মাটি ঝুরঝুরা করতে হবে।
  • চাষ সন্ধ্যায় সম্পন্ন করতে হবে এবং লাঙ্গল দেয়া জমি শিশির আর্দ্রতায় সারারাত খোলা রাখতে হবে।
  • প্লাঙ্কিং খুব ভোরে সম্পন্ন করতে হবে।
  • অজৈব ক্ষেত্র থেকে দূষণ এড়াতে ১০-৩০ মিটার প্রস্থ একটি বাফার জোন রাখা উচিৎ।

মাটি ও ফসলের বৈশিষ্ট্যানুযায়ী ফসল চাষের কারণ ও জমি প্রস্তুতি

আলু চাষের জন্য জমি প্রস্তুতি –

নিচু এলাকায় বর্ষার পানি নেমে গেলে আশ্বিন মাস হতে আলু চাষের জন্য জমি প্রস্তুতির কাজ শুরু করা হয়।

আলু চাষের জন্য জমি প্রস্তুতি কার্যক্রম নিম্নরূপঃ

  • আলুর জমি ৫-৬ বার চাষ ও বার কয়েক মই অথবা পাওয়ার টিলার দ্বারা ৩-৪ বার আড়াআড়ি চাষ দিয়ে মাটি ঝুরঝুরা এবং সমান করে জমি প্রস্তুত করা হয়।
  • জমি ভালোভাবে চাষ ও মই দেওয়ার পর জমি সমান করে বীজ বপনের জন্য জমির এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত নালা করতে হবে। প্রত্যেকটি নালা প্রায় ১০-১২ সে.মি. গভীর করতে হবে।
  • একটি নালা থেকে আর একটি নালার দূরত্ব হবে ৬০ সে.মি.। অতঃপর নালার মধ্যে ১৫ সে.মি. দূরে দূরে বীজ বুনে দিতে হয়।

টমেটো চাষের জন্য জমি প্রস্তুতি –

শীতকালীন টমেটোর জন্য মধ্য কার্তিক থেকে মাঘের প্রথম সপ্তাহে এবং গ্রীষ্মকালীন চাষের জন্য চৈত্র থেকে বৈশাখ মাসে চারা রোপণ করতে হয়।

টমেটো চাষের জন্য জমি প্রস্তুতি কার্যক্রম নিম্নরূপঃ

  • জমিতে ৪-৫ বার মই দিয়ে মাটি ঝুরঝুরা করে নিতে হবে।
  • গ্রীষ্মকালে টমেটো চাষের জন্য ২০-২৫ সে.মি. উঁচু এবং ২৩০ সে.মি. চওড়া বেড তৈরি করতে হবে।
  • সেচ দেওয়ার সুবিধার্থে ২ টি বেডের মাঝে ৩০ সে.মি. নালা রাখতে হবে।

জমি প্রস্তুতি ফসল উৎপাদনের প্রধানতম নিয়ামক। পরিবেশ ও ফসল অনুযায়ী সঠিকভাবে জমি প্রস্তুতি যেমন আশানুরূপ কৃষি উৎপাদন নিশ্চিত করে, তেমনিভাবে ফসলের গুণাগুণও অক্ষুণ্ণ রাখে।

বীজের অঙ্কুরোদগম থেকে শুরু করে বীজ গজানোর সঠিক ভৌত অবস্থা সৃষ্টি, পুষ্টি উপাদান এবং রাসায়নিক ও জৈবসারের মিশ্রণ সবকিছু জমি প্রস্তুতি দ্বারা প্রভাবিত হয়।

বলাবাহুল্য, ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতি, নির্বাচিত ফসল, মৃত্তিকা বৈশিষ্ট্য, কৃষি পরিবেশ অঞ্চল এবং সর্বোপরি খামারের ধরণ প্রকৃতির উপর বিশেষভাবে নির্ভর করে।

বন্ধুরা এই ছিল তোমাদের জন্য নবম শ্রেণির ৩য় সপ্তাহের কৃষি শিক্ষা বিষয়ের এ্যাসাইনমেন্ট এর নমূনা উত্তর মাটি ও ফসলের বৈশিষ্ট্যানুযায়ী ফসল চাষের কারণ ও জমি প্রস্তুতি;

আশা করছি এবার তোমরা ২০২১ সালের ৩য় সপ্তাহের ৯ম শ্রেণির কৃষি শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে লিখতে পারবে।

উত্তরদাতা: খাদিজাতুল স্বর্ণা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ;

তৃতীয় সপ্তাহের ৯ম শ্রেণির অন্যান্য বিষয়ের উত্তর

তোমাদের জন্য আরও কিছু তথ্য:

আরো দেখুন-

তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পন্ন করার জন্য বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে দেশের বিভিন্ন নামকরা বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত আলোচনা করছে। তুমিও যোগ দিয়ে বিভিন্ন তথ্য পেতে পারো-

নিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

সবার আগে সকল শ্রেণির সকল সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর উত্তর পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম এর এন্ড্রয়েড অ্যাপটি ইন্সটল করে নিন।

এটি সম্পূর্ণ বিনামূল্যে

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ