নিউজ

দাখিল ২০২২ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত ও পদার্থবিজ্ঞান

২০২১ শিক্ষাবর্ষে দাখিল দশম শ্রেণীতে অধ্যয়নরত ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট গ্রেড অনুযায়ী সরকারি বেসরকারি মাদ্রাসা সমূহের দাখিল দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান ও গণিত বিষয়ের এই এসাইনমেন্ট দেয়া হয় ১৬ জুন ২০২১;

দাখিল ২০২২ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট

দেশের সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের মাদ্রাসাসমূহের দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য গণিত পদার্থ বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের দাখিল ২০২২ তৃতীয় সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-

চলমান কোভিড়-১৯ অতিমারির কারণে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি শ্রেণি কার্যক্রমে এখনাে সম্পৃক্ত করা যায়নি। ইতােমধ্যে ২০২২ সালের দাখিল পরীক্ষার পাঠ্যসূচি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক পুনর্বিন্যাস করা হয়েছে।

শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিরভিত্তিতে দাখিল পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণকারীদের বিষয়ভিত্তিক মূল্যায়ন রুব্রিক্সসহ অ্যাসাইনমেন্ট প্রণয়নপূর্বক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড কর্তৃক এ অধিদপ্তরে প্রেরণ করা প্রথম পর্যায়ে ৮টি বিষয়ের (বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ভূগোল ও পরিবেশ এবং ব্যবসায় উদ্যোগ) মূল্যায়ন রুব্রিক্সসহ তৃতীয় সপ্তাহের জন্য নির্ধারিত গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি গ্রিড অনুযায়ী পরবর্তী প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলাে।

দাখিল ২০২২ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত

মাদ্রাসা দশম শ্রেণীর গণিত পাঠ্য বই থেকে তৃতীয় সপ্তাহের দাখিল পরীক্ষার অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা দাখিল ২০২২ গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস অধ্যায়ন করে এ সমস্যাটি সমাধান করবে। 

দাখিল ২০২২ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত

শিখনফল বিষয়বস্তুঃ

১। অনুক্রম ও ধারা বর্ণনা করতে ও এদের পার্থক্য নিরুপন করতে পারবে।

২। সমান্তর ধারা ব্যাখ্যা করতে পারবে।

৩। স্বাভাবিক সংখ্যার বর্গের ও ঘনের সমষ্টি নির্ণয় করতে পারবে।

৪। গুণােত্তর ধারার নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়ােগ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১। ক) ১০ম চিত্রটি গঠন কর ও কয়েন সংখ্যা নির্ণয় কর। (তথ্যের আলােকে চিত্র গঠন করবে ও কয়েন সংখ্যা বসাবে)

খ) প্রদত্ত তথ্যের আলােকে n তম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় কর। (সারির কয়েন সংখ্যা পর্যবেক্ষণ করে সাধারণ সূত্র গঠন করবে।)

২। ক) n = 5 হলে ২য় কলামের সংখ্যাগুলাে নির্ণয় কর এবং ছক থেকে দেখাও n = 1,2, 3, 4 এর আলােকে n তম সারির সংখ্যাগুলাের সমষ্টি 2n কে সমর্থন করে। ( তথ্যের আলােকে ২য় কলামের সংখ্যাগুলাে গঠন ও সংখ্যাগুলাের সমষ্টি পর্যবেক্ষণ করবে।)

খ) প্রত্যেক সারির সমষ্টিগুলােকে নিয়ে একটি ধারা তৈরি কর এবং কতগুলাে সারির সমষ্টিগুলাের সমষ্টি 2046 হবে? (সমষ্টির সূত্র ব্যবহার করবে।)

৩। 22=1 k = 784, যেখানে n C Nহলে, n_, 2 এর মান নির্ণয় কর। n & N এর জন্য স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির ধারা গঠন করবে।

• স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রে n এর মান বসাবে।

দাখিল ২০২২ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট পদার্থ বিজ্ঞান

দাখিল ২০২২ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট পদার্থ বিজ্ঞান

সময়-দূরত্বের লেখ থেকে যেকোনাে সময়ের বেগ এবং ত্বরণ নির্ণয়। উপরের উপাত্ত ব্যবহার করে-

ক) লেখকাগজে (সময়-দূরত্ব) লেখ অঙ্কণ পূর্বক বিভিন্ন অবস্থানের জন্য বেগ নির্ণয় কর।

খ) ‘ক’ এর লেখ হতে প্রাপ্ত বেগের বিভিন্ন মানগুলাে ব্যাবহার করে সময়- বেগ লেখ অঙ্কন কর। লেখের বিভিন্ন বিন্দুতে ‘ঢাল’ নির্ণয় করে এতদসংক্রান্ত মতামত দাও।

গ) ‘খ’ থেকে প্রাপ্ত ত্বরণের মানগুলাে ব্যবহার করে লেখ অঙ্কণ কর। ‘ক’, ‘খ’ ও ‘গ’ তে প্রাপ্ত লেখ তিনটি একই রকম কি- না যাচাই কর।

শিখনফল/বিষয়বস্তুঃ লেখচিত্রের সাহায্যে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। নির্দেশনা এবং প্রয়ােজনীয় তথ্য পাঠ্য বইয়ের ৫০৫২ পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ কর।

দাখিল ২০২২ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত ও পদার্থবিজ্ঞান পিডিএফ ডাউনলোড

বাংলা নোটিশ ডটকমের পাঠকদের জন্য দায়ী তৃতীয় সপ্তাহের গণিত পদার্থ বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট পিডিএফ আকারে দেয়া হলো। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের এসাইনমেন্ট ডাউনলোড করে নিন।

পিডিএফ ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ