নিউজ

দাখিল ১০ম শ্রেণি ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত

মাদ্রাসা অধিদপ্তরের আওতাধীন সরকারি-বেসরকারি মাদ্রাসা সমূহে অধ্যয়নরত দাখিল ১০ম শ্রেণি ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত দাখিল পরীক্ষা ২০২২ এর সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে প্রণীত সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট এর ৭ম সপ্তাহে পদার্থ বিজ্ঞান, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কুরআন ও অন্যান্য বিষয়ের নির্ধারিত কাজ দেওয়া হয়।

দাখিল ১০ম শ্রেণি ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট

মাদ্রাসায় দাখিল ১০ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মূল্যায়নের লক্ষ্যে প্রকাশিতব্য ২৫ সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর মধ্যে ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সরকারি বেসরকারি মাদ্রাসা সমূহের দাখিল ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ৭ম সপ্তাহের নির্ধারিত অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে যথা নিয়মে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে।

দাখিল পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রণীত সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রেরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

দাখিল ১০ম শ্রেণি ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত

চলমান কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি শ্রেণি কার্যক্রমে এখনাে সম্পৃক্ত করা যায়নি। ইতােমধ্যে ২০২২ সালের দাখিল পরীক্ষার পাঠ্যসূচি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক পুনর্বিন্যাস করা হয়েছে।

শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে দাখিল পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণকারীদের জন্য প্রথম পর্যায়ে (সূত্রোক্ত ১) ৮টি বিষয়ের মূল্যায়ন রুব্রিক্সসহ অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি এবং উল্লেখিত ৮টি বিষয়সহ দ্বিতীয় পর্যায়ে (সূত্রোক্ত ২) ২৫টি বিষয়ের মূল্যায়ন রুব্রিক্সসহ অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক এ অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক পুনর্বিন্যাসকৃত মূল্যায়ন রুব্রিক্সসহ সপ্তম সপ্তাহের জন্য নির্ধারিত তাজভিদ, তাজভিদ (নসর ও নজম), আরবি (২য় পত্র), পদার্থ বিজ্ঞান ও শারীরিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি গ্রিড অনুযায়ী পরবর্তী প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে।

দাখিল ১০ম শ্রেণি ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড

বাংলা নোটিশ ডট কম এর পাঠকদের জন্য মাদ্রাসা দাখিল ১০ম শ্রেণির ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট পিডিএফ আকারে দেওয়া হল। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে দাখিল ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ