নিউজ

গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নাম, অভ্যন্তরীণ স্থান এবং সম্পাদিত কাজ 

ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আজ তোমাদের গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নাম, গৃহের অভ্যন্তরীণ স্থান এবং সেই স্থানগুলোতে পরিবারের সদস্যরা যে যে কাজ করে সে সম্পর্কে ধারণা দেয়া হবে। এই আলোচনা শেষে তোমরা ৬ষ্ঠ শ্রেণির ৩য় এ্যাসাইনমেন্ট এর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের উত্তর লিখতে পারবে।

২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণির ৩য় এ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের নির্ধারিত কাজটি নেওয়া হয়েছে গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়, গৃহ ও গৃহ পরিবেশের সাধারণ ধারণা;

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও শিরােনাম/ বিষয়বস্তু: ১- গৃহ ও গৃহ পরিবেশ; ২- গৃহের অভ্যন্তরীণ স্থানের বিন্যাস; ৩- প্রয়োজনীয় জিনিস যথাস্থানে সংরক্ষণ; ৪- গৃহ পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধনে গাছ;

৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের গার্হস্থ বিজ্ঞান এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ
৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের গার্হস্থ বিজ্ঞান এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের গার্হস্থ বিজ্ঞান এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

এ্যাসাইনমেন্ট নং-১: 

১। তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখ।

২। নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ কর;

শোবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম;

গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাসঅভ্যন্তরীণ স্থানের নামসম্পাদিত কাজ
আনুষ্ঠানিক স্থান  
অনানুষ্ঠানিক স্থান  
কাজের স্থান  

ষষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের এ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা অনুসরণ করে তোমাদের জন্যে একটি সেরা বাছাইকরা নমূনা উত্তর দেওয়া হল।

আজকের আলোচনার মূল বিষয়- গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নাম, অভ্যন্তরীণ স্থান এবং সম্পাদিত কাজ; আজকের আলোচনায় তোমরা নিন্মোক্ত কাজগুলো করতে পারবে-

তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখতে পারবে, নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাতে পারবে এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কি কি কাজ করে তা উল্লেখ করতে পারবে।

  • শোবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম

গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাস, আনুষ্ঠানিক স্থান, অনানুষ্ঠানিক স্থান ও কাজের স্থান চিহ্নিত করতে পারবে।গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম ও সম্পাদিত কাজ সম্পর্কেও বিস্তারিত লিখতে পারবে।

তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক-

২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণির ৩য় এ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান এর নমূনা উত্তর

ভূমিকাঃ গৃহ হল এমন একটা স্থান যেখানে আমরা পরিবার বদ্ধ হয়ে বাস করি। গৃহ আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। আমরা আমাদের বিভিন্ন রকম চাহিদা পূরণের জন্য সারাদিন নানা কাজে ব্যস্ত থাকি। কাজের শেষে বিশ্রাম ও আরামের জন্য আমরা গৃহে ফিরে আসি । ফলে আমাদের সব ক্লান্তি দূর হয়।

গৃহে আমাদের খাদ্য, বস্ত্র ও পোশাক পরিচ্ছদ, শিক্ষা ,স্বাস্থ্য, নিরাপত্তা, বিনোদন, বিভিন্ন শখ ইত্যাদি পূরণ হয়। এখানে সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও সহযোগিতা থাকার ফলে পারিবারিক বন্ধনটা ও মজবুত হয়।

প্রশ্ন-১ : তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখ।

উত্তর: প্রতিটি মানব শিশুর জীবনের প্রথম পরিবেশ হল গৃহ। আশেপাশের সব কিছু নিয়ে গৃহ পরিবেশের সৃষ্টি হয়। গৃহের ভিতর ও বাইরের সব অংশ নিয়েই গড়ে ওঠে গৃহপরিবেশ।

পরিবারের সদস্যদের সুখ-শান্তি এবং শারীরিক ও মানসিক সুস্থতা নির্ভর করে গৃহ পরিবেশের উপর।

গৃহপরিবেশের অংশগুলোর অন্তর্ভুক্ত হলোঃ

  • বিভিন্ন ঘর বা কক্ষ,
  • ছাদ/চালা,
  • বারান্দা,
  • আঙিনা ইত্যাদি।

প্রশ্ন-২: নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ কর;

  • শোবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম;
গৃহের গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাসঅভ্যন্তরীণ স্থানের নামসম্পাদিত কাজ
আনুষ্ঠানিক স্থান  
অনানুষ্ঠানিক স্থান  
কাজের স্থান  

উত্তর: গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নাম, অভ্যন্তরীণ স্থান এবং সেই স্থানগুলোতে সম্পাদিত কাজ।

গৃহে প্রবেশ করার দরজা থেকে শুরু করে বারান্দা, বিভিন্ন ঘর, বাগান, গাড়ি ইত্যাদি সবই গৃহের অন্তর্ভুক্ত বিভিন্ন স্থান।

গৃহের কাজের উপর ভিত্তি করে গৃহের অভ্যন্তরীণ স্থানকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়। যথা-

  • ১। আনুষ্ঠানিক স্থান
  • ২। অনানুষ্ঠানিক স্থান
  • ৩। কাজের স্থান।

নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাই এবং সেই স্থানগুলোতে আমার পরিবারের সদস্যরা যে যে কাজ করে তা উল্লেখ করি-

  • শোবার ঘর,
  • ড্রইং রুম,
  • রান্নাঘর,
  • খাওয়ার ঘর,
  • পড়ার ঘর,
  • বাথরুম ।

গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাসঃ

আনুষ্ঠানিক স্থান

গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম-

  • ড্রইং রুম,
  • খাওয়ার ঘর।

সম্পাদিত কাজ-

  • অতিথি, বন্ধু বান্ধব এলে এই স্থানে তাদের অভ্যর্থনা জানাই, আপ্যায়ন করি।
  • তাদের থাকার ব্যবস্থা করে থাকি।

অনানুষ্ঠানিক স্থান :-

গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম-

  • শোবার ঘর,
  • পড়ার ঘর।

সম্পাদিত কাজ-

  • এখানে আমরা বিশ্রাম নেই, ঘুমাই।
  • এসব স্থানে আমরা পড়াশোনা, সাজসজ্জা করি ইত্যাদি।

কাজের স্থান:

গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম-

  • রান্নাঘর,
  • বাথরুম।

সম্পাদিত কাজ-

  • এ স্থানে রান্না করা, বিভিন্ন রকম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ , বিভিন্ন দ্রব্য যথাযথভাবে সংরক্ষণ ইত্যাদি কাজ করা হয়।
  • এছাড়াও খাবার পরিবেশন করার জন্য বাসনপত্র, গ্লাস, জগ, চামচ, ছুরি, কাঁটা চামচ, টেবিল ম্যাট ইত্যাদি যথাযথভাবে রাখার কাজগুলো হয়ে থাকে।

বন্ধুরা এই ছিল তোমাদের জন্য ৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের এ্যাসাইনমেন্ট এর বাছাইকৃত নমূনা উত্তর, গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নাম, অভ্যন্তরীণ স্থান এবং সম্পাদিত কাজ ;

উত্তরদাতা: খাদিজাতুল স্বর্ণা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ!

৬ষ্ঠ শ্রেণি ৩য় সপ্তাহের গণিত বিষয়ের সমাধান ২০২১ – বাছাইকরা উত্তরটি পিডিএফ ডাউনলোড করতে চাইলে নিচের ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করুন;

৩য় সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির অন্যান্য বিষয়ের বাছাইকরা সেরা নমূনা উত্তর:

তোমাদের প্রতি সপ্তাহের সকল এ্যাসাইনমেন্ট এর নমূনা উত্তর পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখো; এবং এ্যাসাইনমেন্ট এর বিভিন্ন বিষয়ে সহায়তা পাওয়ার জন্য গ্রুপে যোগদান কর;

এই সংক্রান্ত আরও কিছু তথ্য:

আরো দেখুন-

তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পন্ন করার জন্য বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে দেশের বিভিন্ন নামকরা বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত আলোচনা করছে। তুমিও যোগ দিয়ে বিভিন্ন তথ্য পেতে পারো- গ্রুপ লিংক- facebook.com/groups/banglanotice

নিয়মিত বাংলা নোটিশ ডট কম ভিজিট করুন এবং ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন; ইউটিউবে আপডেট পেতে বাংলা নোটিশ ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ