নিউজ

কুড়িয়ে পাওয়া মোবাইল প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার ধাপসমূহ

আলোচনার চৌম্বক তথ্য- কুড়িয়ে পাওয়া মোবাইল প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার ধাপসমূহ। আলোচনা শেষে- তীক্ষ্ণ বিবেচনাবোধ, সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

রিনা ও মলি স্কুলে নতুন বই আনতে গিয়েছে।

বই নিয়ে বের হওয়ার সময় তারা স্কুলের মাঠে একটি দামি মোবাইল ফোন পেল।

তারা তাদের সহপাঠী রনির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে।

তারা সিদ্ধান্ত নেয় যে, প্রকৃত মালিক কে এটি ফেরত দেবে। কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রকৃত মালিককে ফেরত দিতে পারে সেই ধাপসমূহের বর্ণনা।

নির্দেশনা: ‘পড়ে পাওয়া’ গল্পটি ভালো করে পাঠ করবে এবং গল্পের বাদল, বিধু, সিধু, তিনুরা সত্যতা ও বুদ্ধিমত্তার দ্বারা যেভাবে বাক্সটি প্রকৃত মালিক কে ফেরত দিয়েছিল সেই অভিজ্ঞতার আলোকে এসাইনমেন্ট তৈরি করবে।

নৈতিক অবস্থান দৃঢ় হওয়ার ক্ষেত্রে বয়স কোনো ব্যাপার না।

চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনাবোধ, সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধও থাকতে হবে। যা ‘পড়ে পাওয়া’ গল্পের শিক্ষনীয় বিষয়।

কুড়িয়ে পাওয়া মোবাইল ফেরত দেয়ার প্রক্রিয়াসমুহের ধাপগুলো নিম্নরূপ –

১। ঐকমত্য হওয়া : রিনা, মলি ও রনি ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে নীতিবান বিজ্ঞ কোন বয়োজ্যেষ্ঠর শরণাপন্ন হবে। কুড়িয়ে পাওয়ার ঘটনা জানাবে।

বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিবে কি উপায়ে মোবাইল ফেরত দেয়া যায়।

২। নোট করা : কুড়িয়ে পাওয়া মোবাইলের যাবতীয় বৈশিষ্ট্য (মোবাইলের রঙ, মডেল ইত্যাদি) লিখে রাখবে। মোবাইল কুড়িয়ে পাওয়ার সময় লিখে রাখবে।

৩। সিদ্ধান্ত গ্রহণ : উপযুক্ত প্রমাণ ব্যতীত মোবাইল হস্তান্তর করা যাবে না। এক্ষেত্রে মোবাইলে থাকা সিমের সাহায্য নেয়া যেতে পারে।

কিংবা মোবাইলের গ্যালারিতে থাকা কোনো ছবির সাহায্য নেয়া যেতে পারে।

৪। আসল মালিকের নিকট হস্তান্তর : উপযুক্ত প্রমাণ আদায়ের ভিত্তিতে সাক্ষী সমেত কিংবা আলোচিত বিজ্ঞ বয়োজ্যেষ্ঠের সহায়তায় আসল মালিককে মোবাইল ফেরত দিবে।

৫। স্বাক্ষর গ্রহণ : প্রকৃত মালিকের হাতে মোবাইল বুঝিয়ে দিয়ে, মোবাইল বুঝে পেয়েছে এ মর্মে স্বাক্ষর নিতে পারেন।

৬। বিকল্প সমাধান : এছাড়াও মোবাইলের কন্টাক্ট লিস্টে থাকা অনুমেয় আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করেও মোবাইলের আসল মালিকের নিকট মোবাইলটি হস্তান্তর সম্ভব।

আরো দেখুন-

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর।

আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ