শিক্ষা সংবাদ

করোনা ভাইরাস: শিক্ষকদের প্রতিষ্ঠানে থাকার নির্দেশনার তুমুল সমালোচনা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাস সমস্যায় ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ঘোষণা থাকলেও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীদের প্রতিষ্ঠানে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা বিভাগের এমন সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছেন দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষক-কর্মচারী ও শিক্ষাবিদগণ। করোনা ভাইরাস: শিক্ষকদের প্রতিষ্ঠানে থাকার নির্দেশনার তুমুল সমালোচনা

যেখানে এই মহামারী প্রাকৃতিক দুর্যোগে দেশের সকল মানুষকে হোম কোয়ারেন্টাইন বা একাকী থাকতে বলা হচ্ছে, এই পরিস্থিতিতে শিক্ষক কর্মচারী কোন প্রতিষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত।

মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর চিঠিতে উল্লেখ করা হয় শিক্ষক-কর্মচারী গ্রহণ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে করোনা প্রতিরোধে প্রচারণায় অংশগ্রহণ করবেন।

কিন্তু দেখা গেছে প্রতিষ্ঠান কোন ছাত্র-ছাত্রী উপস্থিত থাকবে না তাহলে শিক্ষক-কর্মচারীরা কাকে নিয়ে প্রচারণায় অংশগ্রহণ করবেন এবং কোথায় প্রচারণা করবেন?

এমন প্রশ্ন দেশের সকল কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের মনে। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ শিক্ষক বাতায়ন এবং সকল পোর্টালে শিক্ষক ও ও কর্মচারীগণ নিজ নিজ মতামত উপস্থাপন করছেন।

সকলেই মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার আবেদন জানাচ্ছেন। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের 19 মার্চ 2020 তারিখের প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটি চিঠিতে শিক্ষক-কর্মচারীদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেন।

আপনি যদি শিক্ষামন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের বিরোধিতায় অংশগ্রহণ করতে চান তাহলে এই পোস্টটি শেয়ার করে দিন। এবং এই পোস্টের নিচের কমেন্ট বক্সে আপনার মতামত কমেন্ট করতে পারেন।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

করোনা ভাইরাস: শিক্ষকদের প্রতিষ্ঠানে থাকার নির্দেশনার তুমুল সমালোচনা

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

6 Comments

  1. যুক্তিযুক্ত নয়।প্রশিক্ষনবিহীন শিক্ষক প্রতিরোধ কিভাবে করবে?

  2. প্রচারণা কি কম হচ্ছে দেশে? আর এই প্রচারণায় অংশগ্রহনের আগে শিক্ষকদের করোনা বিষয়ে ৬ মাসের প্রশিক্ষন দেওয়া হোক।মাদ্রাসা ও কারিগরি বিভাগ আলাদা হওয়ার পর থেকে শিক্ষকদের জন্য অনাকাঙ্ক্ষিত সীদ্ধান্তগুলো এরা সবার আগেই দেয়।যতো সব বাড়াবাড়ি,,,

  3. এ ক্ষেত্রে শিক্ষক কর্মচারী আক্রান্ত হলে তার দায় ভার কে নিবেন ? মাননীয় শিক্ষা মন্ত্রী বা মাননীয় জননেত্রী প্রধান মন্ত্রী এমন পরিপত্র সম্পর্কে জানেন কী ?

  4. ব্যাপারটা বুঝলামনা, যেখানে স্কুলের শিক্ষকগণ আসতে হবেনা সেখানে মাদ্রাসার শিক্ষেকের আসতে হবে।

  5. কুবেরের মত মাদ্রাসা শিক্ষকরা,”গরিবের মধ্যে সে আরও গরিব ছোট লোকের মধ্যে সে আরও ছোটলোক”
    নয়তো এমন আজব সিদ্ধান্ত তাদের উপর চাপানো হতো না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ