শিক্ষকদের জন্য মন্ত্রণালয়ের আর্থিক অনুদানের আবেদন ফরম ও নিয়মাবলী

আজকে আমরা জানবো শিক্ষকদের জন্য মন্ত্রণালয়ের আর্থিক অনুদানের আবেদন ফরম ও নিয়মাবলী নিয়ে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অথবা নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য বিশেষ আর্থিক অনুদানের ব্যবস্থা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের মধ্যে যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দৈব দুর্ঘটনায় আহত হয় অসহায় দিনাতিপাত করছেন তারা শিক্ষা মন্ত্রণালয়ের এই বিশেষ অনুদান প্রাপ্তির আবেদন করতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ মজুরি বাবদ বরাদ্দকৃত অর্থ থেকে শিক্ষক-কর্মচারীদের ১০% অর্থ বরাদ্দ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষকদের জন্য বরাদ্দকৃত বিশেষ আর্থিক অনুদান সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত প্রদান করার নীতিমালা রয়েছে।

এখন আমরা জানবো কিভাবে বেসরকারি এমপিওভুক্ত অথবা নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক ও কর্মচারীগণ শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের জন্য আবেদন করবেন এবং আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে।

যে সকল শিক্ষক বিশেষ অনুদান প্রাপ্তির আবেদন করতে পারবেন-

বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের মধ্যে যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দৈব দুর্ঘটনায় আহত;

শিক্ষকদের বিশেষ অনুদান প্রাপ্তির আবেদন করার প্রয়োজনীয় কাগজপত্র:

  • চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ডাক্তারী সনদের কপি;
  • প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত;

উপরোক্ত তথ্যাবলী স্ক্যান করে আবেদনের সাথে আপলোড করতে হবে।

বিশেষ অনুদান প্রাপ্তির অনলাইন আবেদন ফি ও পরিশোধ পদ্ধতি: বিনামূল্যে (অনলাইন আবেদন সম্পূর্ণ ফ্রী)

শিক্ষক-কর্মচারীদের অনলাইনে বিশেষ অনুদান প্রাপ্তির অনলাইন আবেদনের নিয়মাবলি:

বেসরকারি এমপিওভুক্ত বা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যারা শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অনুদান প্রাপ্তির আবেদন করতে চান তারা shed.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান সংক্রান্ত মিনু থেকে আর্থিক অনুদানের অনলাইন আবেদন বাটনে ক্লিক করলে যে তিনটি অপশন আসবে সেখান থেকে শিক্ষক-কর্মচারীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন নির্বাচন করলে আবেদন ফরম চালু হবে।

শিক্ষকদের জন্য মন্ত্রণালয়ের আর্থিক অনুদানের আবেদন ফরম ও নিয়মাবলী

এখনি আবেদন করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

আমাদের আরও কিছু ওয়েবসাইট: সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, সাহসী বার্তা, বঙ্গ আয়না;

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ