২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ম্যানুয়ালী ভর্তি বিজ্ঞপ্তি

একাদশ শ্রেণীতে ম্যানুয়ালী ভর্তি: ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে যারা সঠিক সময়ে আবেদন করে পারেনি বা যথা সময়ে ভর্তি নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি তাদের জন্য একাদশ শ্রেণীতে ম্যানুয়ালী ভর্তি ২০২০-২১ সালে ভর্তি বিজ্ঞপ্তি ও সময়সূচী প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ড কুমিল্লা। বোর্ডের ওয়েবসাইটে ৪ অক্টোবর একাদশ শ্রেণির ম্যানুয়ালী ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

ওয়েব সাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২০২০-২১ সালে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু যারা অনলাইনে ভর্তি আবেদন করতে পারেনি বা ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়েছে তাদের একাদশ শ্রেণিতে ম্যানুয়ালী ভর্তির সুযোগ দেওয়া হয়েছে-

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু যে সকল শিক্ষার্থী এখনাে কোন কলেজে-এ ভর্তি হতে পারেনি বা হয়নি তাদের ম্যানুয়াল ভর্তি কার্যক্রম নিম্নবর্ণিত সময়-সূচি অনুসারে অনুষ্ঠিত হবে।

১. সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত ন্যূনতম জিপিএ থাকা সাপেক্ষে আবেদন জমা প্রদান : ০৫/১০/২০২০ হতে ০৬/১০/২০২০;

২. কলেজসমূহ প্রাপ্ত আবেদন বিবেচনা করে শূন্য আসনের ভিত্তিতে মেধাভিত্তিক ভর্তিযােগ্য তালিকা প্রকাশ : ০৭/১০/২০২০;

৩. প্রতিষ্ঠান সমূহের শূন্য আসনে ভর্তি গ্রহণের তারিখ: ০৮/১০/২০২০ হতে ১১/১০/২০২০;

৪. ম্যানুয়ালি ভর্তির জন্য প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ম্যানুয়াল ভর্তি ফি বাবদ ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা সােনালী সেবার
মাধ্যমে সংশ্লিষ্ট বাের্ডে জমা দেয়ার শেষ তারিখ: ১২/১০/২০২০ হতে ১৩/১০/২০২০;

৫. ম্যানুয়ালি ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা বাের্ডে জমা দেয়ার শেষ তারিখ: ১২/১০/২০২০ হতে ১৩/১০/২০২০;

বি.দ্র: * ম্যানুয়াল ভর্তি ফি ৪৫০/-,(আবেদন ফি-১৫০/-, রেজিঃ সহ অন্যান্য ফি-২০০/-, ডাটা এন্ট্রি ফি-১০০/-)

  • ভর্তির সাথে সাথেই সংশ্লিষ্ট শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন; এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন।

আপনার জন্য আরও কিছু জরুরী বিজ্ঞপ্তি-

বাংলা নোটিশ ডট কম আপনাদের পোর্টাল। আপনার প্রতিষ্ঠানের যেকোন তথ্য ও বিজ্ঞপ্তি প্রকাশ করতে আমাদের ইমেইল করুন। শিক্ষা সংক্রান্ত যেকোন সহায়তায় আমাদের সাথে যোগাযোগ করুন।

বাংলা নোটিশ টিম সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ