২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি ভর্তির সাধারণ নির্দেশনা

২০২০-২১ সালে একাদশ শ্রেণি ভর্তির অর্থ্যাৎ মাদ্রাসা ও কলেজে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশনা জারি করেছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। একাদশ শ্রেণি ভর্তির প্রক্রিয়া সুন্দর ও সুচারুভাবে পরিচালনার জন্য এই নির্দেশনাগুলো অনুসরণ করা জরুরী।

একাদশ শ্রেণি ভর্তির যেকোন তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজ ফলো ও লাইক দিয়ে রাখুন।

 






আরও পড়ুন:

আন্ত: শিক্ষাবোর্ড সাবকমিটি কর্তৃক একাদশ শ্রেণি ভর্তি পোর্টাল xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনাটি হল-

  • ১। ৯ আগস্ট ২০২০ হতে ২০ আগস্ট ২০২০ তারিখের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ইন্টারনেট এর মাধ্যমে আবেদন করা যাবে, তবে ১৫ আগস্ট ২০২০ জাতীয় শােক দিবসে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে ।
  • ২। নগদ/সােনালী ব্যাংক/টেলিটক/বিকাশ/শিওর ক্যাশ/রকেট এর মাধ্যমে সার্ভিস চার্জ সহ আবেদন ফি ১৫০/(একশত পঞ্চাশ) টাকা প্রদান করতে হবে।
  • ৩। একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি কলেজে এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে। তবে একই প্রতিষ্ঠানের একাধিক শিফট/ভার্সন/গ্রুপে আবেদন করা যাবে।
  • ৪। আবেদন ফি পরিশােধ করার সময় এবং প্রথমবার আবেদনের সময় শিক্ষার্থীকে একটি মােবাইল নম্বর (নিজের/অভিভাবকের) দিতে হবে, যে টি শিক্ষার্থীর Contact Number হিসেবে বিবেচিত হবে। Contact Number টি শিক্ষার্থীর জন্য অতীব গুরত্বপূর্ণ কেননা পরবর্তীতে শিক্ষার্থীর সকল যােগাযােগ ও আবেদনের জন্য এই Contact Number টির প্রয়ােজন হবে।
  • ৫। আবেদন করার সময় কলেজের পছন্দক্রম বিশেষ বিবেচনা পূর্বক সাবধানে পূরণ করতে হবে।
  • ৬। এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-র ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণ করা হবে। সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়ন (Continuous Assessment) ব্যতীত মােট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।
  • ৭। ভর্তির ফলাফল ৩ (তিন) টি পর্যায়ে প্রক্রিয়াকরণ করা হবে।
    • একজন শিক্ষার্থীকে তার মেধা, কোটা (প্রযােজ্য ক্ষেত্রে) ও পছন্দ ক্রমানুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচন করা হবে।
    • নির্বাচিত শিক্ষার্থী নিজেই অন-লাইনে বাের্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করবে।
    • এক জন শিক্ষার্থী সর্বোচ্চ ২(দুই) বার স্বয়ংক্রিয়ভাবেকৃত মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে, এক্ষেত্রে মাইগ্রেশন সর্বদাই শিক্ষার্থীর পছন্দ ক্রমানুসারে উপরের দিকে যাবে।
  • আরও পড়ুন: একাদশ শ্রেণি ভর্তি অনলাইন আবেদন প্রস্তুতি ফরম ডাউনলোড ও পরামর্শ

(প্রফেসর মু. জিয়াউল হক)।
সভাপতি আন্তঃ শিক্ষা বাের্ড সমন্বয় সাব-কমিটি ও
চেয়ারম্যান। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা।






আপনার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য ও সহযোগিতার জন্য আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে মেসেজ করুন; দ্রুত সময়ে আপনার সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।

আমাদের ফেসবুক পেইজ: বাংলা নোটিশ 
ইউটিউব চ্যানেল: স্বপ্ন ইশকুল






আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ