শিক্ষা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ই-রিকুইজিশন সম্পর্কিত জরুরী নির্দেশনা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ই-রিকুইজিশন সংশোধন, সংযোজন, পরিশোধন ও পরিমার্জন সম্পর্কিত জরুরী নির্দেশনা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। ই-রিকুইজিশন সংযোজন নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি ২০২০ ওয়েবসাইটে এই নির্দেশনা প্রদান করা হয়।

ই-রিকুইজিশন সম্পর্কিত নির্দেশনার বিষয়বস্তু

এতদ্বারা এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ই-রিকুইজেশন প্রদানের নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হয়েছে।

বেসরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের এর পূর্বশর্ত নির্ভুল e-requisition। সে লক্ষ্যে ই-রিকুইজিশন প্রয়োজন সাপেক্ষে সংশোধন, পরিশোধন, পরিমার্জনের শেষ সুযোগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

যদি কোন প্রতিষ্ঠান প্রেরিত ই-রিকুইজিশন এর সংশোধন, পরিশোধন ও পরিমার্জন এর প্রয়োজন হয় তবে আগামী 5 মার্চ 2020 তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার গ্রহণ সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে নিজ নিজ এলাকায় অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান চাহিদা পত্র যাচাই-বাছাই করে, প্রয়োজন অনুসারে প্রতিষ্ঠান সংশোধন পরিমার্জন প্রয়োজন মনে করবেন সে সকল প্রতিষ্ঠান প্রধান কে দিয়ে সূত্রস্থ পত্রে উল্লেখিত সময়ের মধ্যে চাহিদা পত্র সংশোধন করে নিবেন।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে http://ngi.teletalk.com.bd এই অ্যাড্রেসে লগইন করে এডিট অপশনে গিয়ে চাহিদা পত্র সংশোধন পরিশোধন পরিমার্জন করতে পারবেন।

২। প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সংশোধিত চাহিদা পত্রের কপি সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার গণ নিজ প্যানেলে দেখতে পাবেন। চাহিদা পত্র যাচাই এরপর জেলা শিক্ষা অফিসার গ্রহণ নিজ নিজ প্যানেল পেজ এর শেষে প্রদর্শিত Save and Submit বাটন এ ক্লিক করলে সংশোধিত চাহিদাপত্র গুলো চূড়ান্তভাবে সাবমিট হবে।

এ প্রক্রিয়াটি যথাযথভাবে অনুসরণ এর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। উল্লেখ্য, যেসকল ই-রিকুইজিশন ইতিমধ্যে প্রেরিত হয়েছে কেবলমাত্র সেসকল ই-রিকুইজিশন সংশোধন, পরিশোধন ও পরিমার্জন করা যাবে। নতুন করে কোন পদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবেনা।

৩। আরো উল্লেখ্য যে, বর্ণিত সময়সীমা অতিক্রান্ত হবার পর ই-রিকুইজিশন সংশোধন, পরিশোধন ও পরিমার্জনের আর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

এরপরও যদি কোন প্রতিষ্ঠান প্রধান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮, মহিলা কোটার পরিপত্র এবং নবসৃষ্ট পদে নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ না করে ভুল ই-রিকুইজিশন প্রদান করেন তবে তার বিরুদ্ধে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর ১৮.১ (ঘ) অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পত্র প্রেরণ করা হবে।

একই সাথে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের উপর অর্পিত দায়িত্ব অবহেলার বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পত্র প্রেরণ করা হবে।

জনস্বার্থে বিষয়টি অতীব জরুরী হিসেবে বিবেচ্য। উপরোক্ত নির্দেশনার আলোকে বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধানগণের দৃষ্টি আকর্ষণ করছি।

যেহেতু সকল দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে যেহেতু বিষয়টি পুনরায় যাচাই-বাছাই করে ইরিগেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। রিকুইজিশন সংক্রান্ত জরুরী যোগাযোগের জন্য নিচে দুটো নাম্বার প্রদান করা হলো:

02-41030129, 02-41030393

e-requisition প্রদান সম্পর্কিত সর্বশেষ বিজ্ঞপ্তি
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত রিকুইজিশন সংশোধন সম্পর্কিত সর্বশেষ বিজ্ঞপ্তি

আরো পড়ুন:

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ