অনলাইন শিক্ষা

সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ক্লাস নিয়ে মাউশির নতুন জরুরী বিজ্ঞপ্তি

করোনা পরিস্থিতিতে বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদ বাংলাদেশ টিভিতে ক্লাস প্রচারের সিদ্ধান্ত গ্রহণ করে। সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ক্লাস নিয়ে মাউশির নতুন জরুরী বিজ্ঞপ্তি।

তার ধারাবাহিকতায় ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠদান অব্যাহত আছে।

মাউশি কর্তৃক দুইবারে সংসদ টিভিতে প্রচারিত ক্লাসের রুটিন প্রকাশ।

পরবর্তী নির্দেশনা শিক্ষকদেরকে সংসদ টিভিতে প্রচারিত ক্লাস দেখার নির্দেশ প্রদান করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ‌

গত ৫ এপ্রিল ২০২০ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আরো একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ক্লাস প্রসঙ্গে।

বিজ্ঞপ্তিতে বলা হয়-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল আঞ্চলিক কার্যালয়, জেলা শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সরকারি ও বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কালীন সময়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদ বাংলাদেশ টেলিভিশন নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিষয় ভিত্তিক পাঠদান কর্মসূচি চলমান। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আমাদেরকে উৎসাহিত করেছে।

ইতোমধ্যে দেশের কোন কোন জায়গায় সংসদ বাংলাদেশ টেলিভিশন পরিষ্কার দেখা যাচ্ছে না মর্মে কর্তৃপক্ষ অবহিত করেছেন।

এমতাবস্থায়, উল্লেখিত কর্মকর্তাগণ স্থানীয় কেবল অপারেটরের সাথে যোগাযোগ করে এবং প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা গনের সাহায্য নিয়ে এই বিষয়ে পদক্ষেপ নিবেন। এখানে উল্লেখ্য যেহেতু সংসদ বাংলাদেশ টেলিভিশন প্রাথমিক পর্যায়ে শ্রেণি পাঠদান প্রচারিত হবে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে এ সমস্যার সমাধান করা যেতে পারে। যদি কোনভাবে সমস্যার সমাধান না হয়, তবে তার কারণ ও সংশ্লিষ্ট এলাকার নাম উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

বিষয়টি অতীব জরুরী মোবাইলে যেভাবে মাধ্যমিকের ক্লাস আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামের রুটিন ইউটিউব চ্যানেলে মাধ্যমিকের ক্লাস দেখার পদ্ধতি;

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ