শিক্ষা সংবাদ

করোনা: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষকদের একদিনের বেতন জমার নির্দেশ

করোনা ভাইরাস রোগ প্রতিরোধ কার্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক একটি নির্দেশনা জারি করা হয়েছে।
করোনা ভাইরাসের দেশের অর্থনৈতিক ক্ষতি এবং সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতার জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৭ এপ্রিল ২০২০ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানের প্রধান কে উল্লেখিত হিসেব নম্বরে টাকা জমা দিয়ে টাকার রশিদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রেরণ করার নির্দেশনা প্রদান করা হয়।

অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

বিষয়: করোনা ভাইরাস রোগ প্রতিরোধ কার্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও থেকে সৃষ্ট রোগের বিশেষায়িত চিকিৎসা প্রদানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠিত বশির ফলে চ্যালেঞ্জের মুখে পড়া আমাদের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন যাপন স্বাভাবিক রাখার স্বার্থে সরকার ইতোমধ্যে ৭২৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে। এই সংকটে মাননীয় শিক্ষা মন্ত্রী দীপু মনি এমপি মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি শিক্ষা পরিবারের সদস্যদের নিয়ে মাননীয় প্রধান মন্ত্রী তথা দেশবাসীর পাশে দাঁড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেছেন।

শিক্ষা পরিবারের অনেক সদস্য দেশের এই সংকট মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকার লক্ষ্যে ত্রাণ তহবিলে অর্থ প্রদানের ইচ্ছা পোষণ করেছেন। উর্ধতন কর্তৃপক্ষ ও শিক্ষা পরিবারের সদস্যদের ইচ্ছায় সম্মতি প্রদান করেছে।

এ পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সকল শিক্ষা অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান (সরকারি বেসরকারি) প্রধান কে তার অফিস বা প্রতিষ্ঠানে কর্মরত আগ্রহী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আহরিত মাসিক বেতন থেকে একদিনের সমপরিমাণ অর্থ নিম্নবর্ণিত হিসেবে জমা দেওয়া এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের তালিকা অর্থ জমা দেওয়ার রশিদ সংযুক্ত নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। অর্থ প্রেরণের সর্বশেষ সময়সীমা ০৯-০৪-২০২০।

হিসাবের নাম : Director General, DSHE
Account Number: 0200009382600

এমতাবস্থায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কে নির্ধারিত সময় অর্থ প্রদানের কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ ও গ্রুপে যুক্ত হোন।

জনস্বার্থে এই নিউজটি শেয়ার করে দিন

ফেসবুক পেইজ: বাংলা নোটিশ (ক্লিক করুন)
ফেসবুক গ্রুপ: বাংলা নোটিশ (ক্লিক করুন)

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

প্রতিষ্ঠান প্রধান, মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্তর ভেদে প্রতিবেদনের সফটকপি এই পোস্টের নিচে দেওয়া হল। ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

প্রতিষ্ঠান প্রধানগণের জন্য খুব গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড রেজিষ্টার ডাউনলোড করুন

আরও পড়ুন-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ