নিউজ

মাদ্রাসা থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ ও সংশোধনের বিজ্ঞপ্তি

দেশের বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত রাজস্বখাতভূক্ত এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বরিশাল আমি আরবি বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত (মেধা ও সাধারণ) নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ G2P (EFT) পদ্ধতিতে ব্যাংক হিসেবে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান হতে প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ এবং ভুল সংশোধন ও নতুন শিক্ষার্থীর তথ্য সংযোজন প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ‌

১০ জুন ২০২০ তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থীদের বৃত্তি প্রাপ্ত তথ্য ওয়েব পোর্টাল আপডেট দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব খাতভুক্ত সকল ধরনের বৃত্তির অর্থ G2P (EFT) পদ্ধতির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীর ব্যাংক একাউন্টে প্রেরণ করা হবে। ‌

এ লক্ষ্যে ইতোপূর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা সঠিক ব্যাংক হিসাব নম্বর ব্যাংক শাখার তথ্য সহ বিভিন্ন ধরনের ভুল পরিলক্ষিত হয়। ‌

বর্ণিত ভুলের কারণে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ G2P (EFT) পদ্ধতিতে প্রেরণের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ‌

এমতাবস্থায় আগামী ১৮ জুন ২০২০ তারিখের মধ্যে সংযুক্ত MIS অনলাইন সফটওয়্যার লিংকে প্রকাশিত তালিকায় ভুল সংশোধন ও নতুন বাদ যাওয়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য (২০১৯ সালের ইবতেদায়ী সমাপনী, জেডিসি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী) সহ সংযোজন পূর্বক চূড়ান্ত তালিকা প্রিন্ট কপি তে প্রধান শিক্ষক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাক্ষর দিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর ইমেইল ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। ‌

প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রেরিত প্রিন্ট কপি ভিত্তিতে অর্থ প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। ‌ তাই ভুলত্রুটি তথ্যের কারণে শিক্ষার্থীর বৃত্তির অর্থ প্রাপ্তিতে বিঘ্ন ঘটলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। উল্লেখ্য যে, পাঠ বিরতি ধারী এবং সাধারণ শিক্ষা বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ করা যাবে না। ‌

এছাড়া স্বাক্ষর ও সিল প্রদান ব্যতীত তালিকা সরাসরি বাতিল বলে গণ্য হবে।

এ বিষয়ে কারিগরি সহায়তার প্রয়োজন এ অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের সমন্বিত উপবৃত্তি কার্যক্রম প্রকল্পে টেকনিক্যাল টিম ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেসির ছেলের টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করা যেতে পারে। ‌

শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন

  • তথ্য তথ্য প্রেরণের শেষ তারিখ: ১৬ জুন ২০২০
  • তথ্য তথ্য প্রেরণের ইমেইল এড্রেস: dme.stipend@gmail.com
  • সফটওয়্যার সফটওয়্যার লগইন লিংক: http://103.48.16.248:8080/HSP-MIS/login
  • তথ্য তথ্য হালনাগাদ করার পদ্ধতি: ভিডিওতে দেখুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ