নিউজ

প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি প্রকাশ

প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি প্রকাশ: মহামারী করোনাভাইরাস সারা পৃথিবী কে কাবু করে নিয়েছে। সামাজিক সংক্রমণ ঠেকাতে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেইসাথে শেষ হতে চলেছে একটি শিক্ষাবর্ষ। মাধ্যমিক মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট এর মাধ্যমে মূল্যায়ন করার সিদ্ধান্ত মোতাবেক কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এই বিজ্ঞপ্তিতে প্রাথমিকের শিক্ষার্থীদের এসাইনমেন্ট ও মূল্যায়ন নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে।

২৩ নভেম্বর ২০২০ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মূল্যায়ন এর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মূল্যায়ন বিষয়কে বিজ্ঞপ্তিতে বলা হয় কোভিড-১৯ প্রাদুর্ভাবের প্রাক্কালে ১৬ মার্চ ২০২০ পর্যন্ত বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান চলমান ছিল।

পরবর্তী সময়ে কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে সংসদ বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার কমিউনিটি রেডিও এবং শিক্ষক কর্তৃক স্বউদ্যোগে মোবাইল ফোন ও ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। ‌

এই কার্যক্রম বাস্তবায়নে শিক্ষা করো সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সম্পৃক্ত ছিলেন।

এ প্রেক্ষাপটে শিক্ষকগণ কর্তৃক তাদের স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মূল্যায়ন এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

এ বিজ্ঞপ্তিতে আলোকে বলা যায় প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের মূল্যায়ন তাদের শিক্ষকগণ নিজ নিজ বিদ্যালয়ে করবেন।

শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় এসাইনমেন্ট অথবা প্রশ্নপত্র প্রণয়ন করে নিজস্ব পদ্ধতি ব্যবহার করে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। ‌

সেইসাথে শিক্ষার্থীদের পূর্বের শ্রেণীর রোল নম্বর অপরিবর্তিত রেখে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেয়ার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়।

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

দেশের শিক্ষা, সংস্কৃতি, চাকরি, বৃত্তি, প্রশিক্ষণ সহ সকল তথ্য সবার আগে পেতে ফেসবুকে বাংলা নোটিশ ডটকমের ফেসবকু পেইজ Like & Follow করে রাখুন এবং ইউটিউবে আপডেট পেতে ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার জন্য আরও কিছু জরুরী বিজ্ঞপ্তি:

প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি প্রকাশ

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ