শিক্ষা ব্যবস্থাপনা

মাউশির ইএমআইএস এর MCS মডিউল চালুকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস এর Message Communication System (MCS) মডিউল চালুকরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে dshe.gov.bd ৩১ ডিসেম্বর ২০২০; মাউশির ইএমআইএস এর MCS মডিউল চালুকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি;

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন অফিসসমূহ এবং সরকারি প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ) এর সাথে যােগাযােগ করার জন্য মাউশি অধিদপ্তরের ইএমআইএস সিস্টেমে Message Communication System (MCS) মডিউলটি যুক্ত করা হয়েছে।

উক্ত মডিউলটি ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, আঞ্চলিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সরকারি স্কুল এবং সরকারি কলেজসমূহের মধ্যে তথ্য/ পত্র আদান-প্রদান করা যাবে।

মডিউলটি প্রচলিত ই-মেইল সিস্টেমের মত করে প্রস্তুত করা হয়েছে যা www.emis.gov.bd তে হােস্ট করা হয়েছে। মডিউলটি ব্যবহারের ব্যবহারকারী নির্দেশিকা http://emis.gov.bd/EMIS/content/docs/EMIS_DSHE_MCs_UserMan.pdf লিংকে পাওয়া যাবে।

উল্লেখ্য, Message Communication System (MCS) মডিউলে প্রবেশের জন্য-

  • মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উইং প্রধানগণ পিডিএস আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমে প্রবেশ করলেই মডিউলটি পাওয়া যাবে।
  • আঞ্চলিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এমপিও কার্যক্রমের আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমে প্রবেশ করলেই মডিউলটি পাওয়া যাবে।
  • সরকারি স্কুল এবং সরকারি কলেজসমূহ তাদের প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমে প্রবেশ করলেই মডিউলটি পাওয়া যাবে।

Message Communication System (MCS) মডিউলটি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে।

MCS ইউজার ডাউনলোড

MCS Module Login

আপনার জন্য আরও কিছু তথ্য:

শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তিসহ দেশ বিদেশের সকল অফিসিয়াল নিউজ সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল Subscribe করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ