এ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থীদের থেকে ৫০০/- টাকা করে নেয়ার বিষয়ে তদন্ত

এ্যাসাইনমেন্টের নামে প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০/- টাকা করে নেয়ার বিষয়ে তদন্তকরণ প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি। বাংলাদেশ টেলিভিশনে প্রকাশিত সংবাদ এর ভিত্তিতে এ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থীদের থেকে ৫০০/- টাকা করে নেয়ার বিষয়ে তদন্ত শুরু করার বিষয়ে এই তথ্য প্রকাশ করে মাউশি।

বরগুনা জেলার আমতলী উপজেলাধীন কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ এ্যাসাইনমেন্টের নামে প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে ৫০০/- (পাঁচশত) টাকা করে আদায় করছে মর্মে বাংলাদেশ টেলিভিশনে সংবাদ প্রকাশিত হয়েছে।

এ প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তাঁকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়ােগ দেয়া হয়েছে।

এমতাবস্থায়, উল্লিখিত বিষয়ের আলােকে বিষয়টি ০২(দুই) কর্ম দিবসের মধ্যে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন এ অধিদপ্তরে দাখিলের জন্য নির্দেশক্রমে তাঁকে অনুরােধ করা হলাে।

উল্লেখ্য, ইতােমধ্যে বিধিবহির্ভূতভাবে টাকা আদায় করে থাকলে তা সংশ্লিষ্টদের দ্রুত ফেরত দেয়ার প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে উপরােধ করা হলাে।

আপনার জন্য আরও কিছু তথ্য:

দেশের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও উপবৃত্তিসহ যেকোন সরকারি বেসরকারি অফিসিয়াল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং Bangla Notice এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ