নিউজ

এমপিও কমিটির বিশেষ সভা আগামীকাল – মাউশি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের এমপিও কমিটির বিশেষ সভা আগামীকাল ১৬ মে ২০২০ বেলা ১১ ঘটিকায় অনলাইন কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এমপিও কমিটির এই সভায় নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অথবা এমপিওর স্তর পরিবর্তন কৃত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা প্রদান নিয়ে আলোচনা করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মারফত এমন তথ্য জানা যায়।

প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন নতুন এমপিওভুক্ত ও এমপিওর পরিবর্তনকৃত শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদির সরকারি অংশ প্রদান বিষয়ে অনলাইনে এমপিও আবেদন অনুমোদনের নিমিত্তে করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বিশেষ সভা প্রফেসর ডঃ সৈয়দ মো গোলাম ফারুক মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা এর সভাপতিত্বে আগামী ২০২০ শনিবার বেলা ১১ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

সবার সদস্যবৃন্দকে ভিডিও কনফারেন্সের যুক্ত হওয়ার জন্য তাদের ইমেইল ঠিকানায় যথাসময়ে একটি লিঙ্ক প্রেরণ করা হবে।

এমপিও কমিটির বিশেষ সভায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তা হলো-

১. নতুন এমপিওভুক্ত ও এমপিওর স্তর পরিবর্তন কৃত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের এমপিও (বকেয়াসহ)

২. বিবিধ

শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ লাইক দিয়ে রাখুন এবং গ্রুপে যুক্ত হন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ