বৃত্তি

MIS Software-এ ২০২০ সালের এসএসসি বৃত্তিপ্রাপ্তদের তথ্য এন্ট্রির নির্দেশ

MIS Software-এ ২০২০ সালের এসএসসি বৃত্তিপ্রাপ্তদের তথ্য এন্ট্রির নির্দেশ দেয়া হয়েছে। ২০২০ সালের এস,এস,সি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের (মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ব্যতীত) তথ্য MIS software এ এন্ট্রি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি।

MIS Software-এ ২০২০ সালের এসএসসি বৃত্তিপ্রাপ্তদের তথ্য এন্ট্রির নির্দেশ

০৪ জানুয়ারি মাউশি ওয়েবসাইটে ২০২০ সালের এস,এস,সি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের (মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ব্যতীত) তথ্য MIS software এ এন্ট্রি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-

অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মােতাবেক ২০১৯-২০ অর্থবছর হতে রাজস্ব খাতভুক্ত সকল ধরণের বৃত্তির অর্থ G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে (Bank Account) প্রেরণের নির্দেশনা রয়েছে।

ইতােমধ্যে ২০২০ সালের এস,এস,সি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাের্ডসমুহ হতে বৃত্তির গেজেট প্রকাশ করা হয়েছে।

এমতাবস্থায়, ২০২০ সালের এস,এস,সি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের (মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ব্যতীত) বৃত্তির অর্থ G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে (Bank Account) প্রেরণের লক্ষ্যে MIS Software এর বর্ণিত লিংকে নিম্নলিখিত নির্দেশাবলী অনুসরণপূর্বক তথ্যাদি এন্ট্রি প্রদানের জন্য অনুরােধ করা হলাে।

MIS সফটওয়ারে এন্ট্রির ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশাবলী অনুসরণীয় :

০১। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত ও ধারাবাহিকভাবে অধ্যয়নরত রয়েছে নিশ্চিত হয়ে ‘তথ্য এন্ট্রি করা;

০২। পাঠ বিরতি রয়েছে এরূপ শিক্ষার্থীর তথ্য এন্ট্রি না দেয়া;

০৩। মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবাের্ড হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি না করা (উল্লেখ্য, উক্ত বাের্ডদ্বয় হতে বৃতিপ্রাপ্ত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট অধিদপ্তর হতে বৃত্তির অর্থ প্রাপ্য হবে);

০৪। বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে, ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের পিতা/মাতার সাথে যৌথ নামে ব্যাংক হিসাব/স্কুল ব্যাংক হিসাব খুলতে হবে;

০৫। যৌথ নামে ব্যাংক হিসাব/স্কুল ব্যাংক হিসাব খােলা হলে MIS-এ তথ্য এন্ট্রির ক্ষেত্রে যৌথ নামই উল্লেখ করতে হবে;

০৬। শিক্ষার্থীর একক বা যৌথ নামের একাউন্ট নম্বর ব্যতীত পিতা/মাতা/অন্য কোন আইন সংগত অভিভাবকের ব্যাংক হিসাব প্রদান করা যাবে না;

০৭। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম ‘অভিন্ন হতে হবে;

০৮ । অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে;

০৯। বিকাশ, শিউর ক্যাশ নগদসহ এ ধরনের কোন এজেন্ট ব্যাংকের হিসাব নম্বর প্রদান না করা;

১০। শিক্ষার্থীর পরীক্ষার আইডি/রেজিষ্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম ও সন সঠিকভাবে পূরণ করতে হবে;

১১। বৃত্তির ক্যাটাগরি (মেধী ও সাধারণ) সঠিকভাবে পূরণ করতে হবে।

১২। ব্যাংক, শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে;

১৩। তথ্য প্রেরণের ক্ষেত্রে ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠান প্রধানদায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন;

১৪। তথ্য এন্ট্রি দেয়ার সময়সীমা : ০৫/০১/২০২১ খ্রি. থেকে ১৮/০১/২০২১ খ্রি. পর্যন্ত।

  • তথ্য পূরণ এর জন্য লিংক নিম্নরুপ: # HSP & Scholarship MIS 4 URL (fore) : hspbd.com/HSP-MIS/login
  • প্রশিক্ষণ ও অন্যান্য তথ্যের জন্য : https://www.facebook.com/groups/spbmu

আপনার জন্য আরও কিছু তথ্য:

HSP MIS সফটওয়্যার ব্যবহারবিধি ও ডাটা এন্ট্রি করার সবগুলো নিয়ম দেখুন

দেশের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও উপবৃত্তিসহ যেকোন সরকারি বেসরকারি অফিসিয়াল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং Bangla Notice এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ