শস্য পর্যায়ের সুফল পেতে হলে শস্য পর্যায়ের ব্যবহার

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আলোচনা করবো শস্য পর্যায়ের ধারণা, শস্য পর্যায় প্রযুক্তির ব্যবহার ও সুবিধা নিয়ে। আজকের আলোচনার চৌম্বক তথ্য হলো- শস্য পর্যায়ের সুফল পেতে হলে শস্য পর্যায়ের ব্যবহার।

উঁচু, মাঝারি উঁচু, মাঝারি নিচু বিভিন্ন ধরনের ফসলি জমি খণ্ডে খণ্ডে ভাগ করে গনি মিয়া দুই মৌসুমে পরপর দুই বছর বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন।

  1. নিম্নলিখিত ফসলগুলো দিয়ে গনি মিয়া কোন ধরনের শস্য পর্যায় অবলম্বন করবেন তা চার্টের সাহায্যে তুমি উপস্থাপন কর- পাট, আউশ, গোলআলু, ফুলকপি, বাঁধাকপি, আখ, মাষকলাই, মুগ, সরিষা ও গম।

  2. শস্য পর্যায় কি?

  3. উপরিউক্ত ফসল নির্বাচনের ক্ষেত্রে শস্য পর্যায় বিষয়গুলো কিভাবে গুরুত্ব পায়?

  4. ভূমি উন্নয়নে শস্য পর্যায় কিভাবে ভূমিকা রাখে?

  5. শস্য পর্যায়ের সুফল পেতে হলে গণি মিয়ার শস্য পর্যায়ের ব্যবহার কতটুকু যুক্তিসঙ্গত? ব্যাখ্যা করো।

১.

নিম্নলিখিত ফসলগুলো দিয়ে গনি মিয়া কোন ধরনের শস্য পর্যায় অবলম্বন করবেন তা চার্টের সাহায্যে উপস্থাপন করা হলো-

গনি মিয়ার উঁচু, মাঝারি উঁচু, মাঝারি নিচু বিভিন্ন ধরনের ফসলি জমি রয়েছে। এ থেকে বুঝা যায়, গনি মিয়া পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার এবং দিনাজপুরের উত্তর-পশ্চিম অংশের কৃষি পরিবেশ-১ এর অন্তর্ভুক্ত।

এখানকার কৃষকরা পাট, আউশ, গোলআলু, ফুলকপি, বাঁধাকপি, আখ, মাষকলাই, মুগ, সরিষা ও গম চাষ করেন। কৃষকেরা বৃষ্টিপাত নির্ভর ফসল ফলান, আবার সেচনির্ভর ফসলও ফলান।

গনি মিয়া রবি, খরিপ-১ এবং খরিপ-২ মৌসুমভিত্তিক পাট, আউশ, গোলআলু, ফুলকপি, বাঁধাকপি, আখ, মাষকলাই, মুগ, সরিষা ও গম ইত্যাদি ফসল ফলাবেন। এগুলো ফলানোর জন্য কৃষক বছরভিত্তিক নিম্নোক্ত শস্যপর্যায় গ্রহণ করতে পারেন।

১ম বছর-
খণ্ড-১
রবি : আউশ
খরিপ-১ : পাট
খরিপ-২ : পতিত

খণ্ড-২
রবি : সরিষা, ফুলকপি,
খরিপ-১ : মুগ
খরিপ-২ : আখ

খণ্ড-৩
রবি : গোল আলু, বাঁধাকপি
খরিপ-১ : মাষকলাই
খরিপ-২ : গম

২য় বছর-
খণ্ড-১
রবি : গোল আলু, বাঁধাকপি
খরিপ-১ : মাষকলাই
খরিপ-২ : গম

খণ্ড-২
রবি : সরিষা, ফুলকপি,
খরিপ-১ : মুগ
খরিপ-২ : আখ

খণ্ড-৩
রবি : আউশ
খরিপ-১ : পাট
খরিপ-২ : পতিত
শস্য পর্যায়ক্রমে দেখা যায় যে, প্রথম বছরে যেভাবে ফসল উৎপাদন শুরু হয়েছিল, দ্বিতীয় বছরে আবার সেভাবেই শেষ হচ্ছে।

২.

শস্য পর্যায় একটি উন্নত কৃষি প্রযুক্তি। এর দ্বারা মাটির স্বাস্থ্য ভালো থাকে, ফসল ভালো হয়, অধিক ফলন হয়।

রোগ-পোকা কম হয় এবং সারের কার্যকারিতা ভালো হয়। প্রযুক্তি হিসেবে শস্য পর্যায়ের ব্যবহার সব দেশেই প্রচলিত।

মাটির উর্বরতা বজায় রেখে একখণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার নাম শস্য পর্যায়।

অর্থাৎ একই জাতের ফসল একই জমিতে বারবার উৎপাদন না করে অন্য জাতের ফসল উৎপাদন করাই হচ্ছে শস্য পর্যায়। যেমন- গভীরমূলী ফসল উৎপাদনের পর অগভীরমূলী জাতীয় ফসলের আবাদ করা উচিত।

ফলে পোকা-মাকড় ও রোগ-পোকার উপদ্রব কম হয়।

শস্য পর্যায়ের সুফল পেতে হলে শস্য পর্যায়ের ব্যবহার

৩.

শস্য পর্যায় এর জন্য এমন ফসল নির্বাচন করতে হবে যাতে নিচে উল্লিখিত বিষয়গুলো গুরুত্ব পায়-

  • পরপর একই ফসলের চাষ না করা ;
  • একই শিকড় বিশিষ্ট ফসলের চাষ না করা ;
  • ফসলের পুষ্টি চাহিদা কম বেশি অনুযায়ী নির্বাচন করা ;
  • ফসলের তালিকায় অন্তর্ভুক্ত করা ;
  • সবুজ সার যেমন- ধইঞ্চা চাষ করা ;
  • গবাদিপশুর খাবারের জন্য ঘাসের চাষ করা ;
  • খাদ্যশস্য ও অর্থকরী ফসলের চাষ করা।

 

৪.

ভূমি উন্নয়নে শস্য পর্যায় যেভাবে ভূমিকা রাখে-

শস্য পর্যায় একটি উন্নত কৃষি প্রযুক্তি। এর দ্বারা মাটির স্বাস্থ্য ভালো থাকে, ফসল ভালো হয়, অধিক ফলন হয়। রোগ-পোকা কম হয় এবং সারের কার্যকারিতা ভালো হয়।

মাটির উর্বরতা বজায় রেখে একখণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার নাম শস্য পর্যায়।

বিভিন্ন জাতের ফসল উৎপাদন হয় বলে মাটিতে গাছের পুষ্টি বজায় থাকে। শস্য পর্যায় এর ফলে মাটিতে নাইট্রোজেন যুক্ত হয়। এভাবে শস্যপর্যায় ভূমি উন্নয়নে ভূমিকা রাখে।

 

৫.

শস্য পর্যায়ের সুফল পেতে হলে গনি মিয়ার শস্যপর্যায়ের ব্যবহার সম্পূর্ণরূপে যুক্তিসঙ্গত। ব্যাখ্যা করা হলো –

আমাদের দেশের কৃষকরা জেনে অথবা না জেনে শস্যপর্যায় প্রযুক্তি ব্যবহার করে আসছেন। বৈজ্ঞানিক যুক্তি হয়তো তারা দিতে পারবেন না।

কিন্তু এতটুকু জ্ঞান তাদের আছে যে, একই ফসল একই জমিতে বছরের পর বছর চাষ করলে ফলন কমে যায়। মাটির উর্বরতা কমে যায়। পোকামাকড় ও রোগবালাইসহ নানা সমস্যা দেখা দেয়।

কৃষকেরা তাদের জমিতে ফসল ফলান সেগুলোকে রবি, খরিপ-১, খরিপ-২ এই তিন ভাগে ভাগ করেছেন।

কাজেই কৃষক প্রথমত মৌসুম অনুযায়ী কি ফসল চাষ করবেন তা নির্ধারণ করেন। দ্বিতীয়তঃ কোন জমিতে কি ফসল ফলাবে তাও নির্ধারণ করেন।

শস্য পর্যায় এর বিধি অনুযায়ী কৃষকের জমিকে খণ্ডে খণ্ডে ভাগ করার প্রয়োজন পড়ে। আর খণ্ডগুলোর আকার সমান রাখার নির্দেশ রয়েছে।

কিন্তু বিভিন্ন কারণে বাংলাদেশের কৃষকদের জমি বিভিন্ন খন্ডে ভাগ করে ভাগ হয়ে আছে যা আকারে সমান নাও হতে পারে। কৃষকদের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তারা জমি ও ফসল নির্বাচন করেন।

উপরোক্ত আলোচনা ও পূর্ববর্তী প্রশ্নের আলোকে বলা যায়, শস্য পর্যায় এর সুফল পেতে হলে গণি মিয়ার শস্য পর্যায় এর ব্যবহার সম্পূর্ণরূপে যুক্তিসঙ্গত।

আরো দেখুন-

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড,

পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার

আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ