নিউজ

প্রাথমিক শিক্ষকদের অনুমতিবিহীন শিক্ষা সনদ অনুমোদন পেল

প্রাথমিক শিক্ষকদের অনুমতিবিহীন শিক্ষা সনদ অনুমোদন: অবশেষে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্যে যারা অনুমতিবিহীন অথবা শিক্ষা চলাকালীন সময়ে চাকুরিতে যোগদান করার পর উচ্চতর ডিগ্রী অর্জন করেছে তাদের অনুমতিবিহীন শিক্ষা সনদ সার্ভিস বুকে অন্তর্ভূক্ত করার অনুমতি দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমা বেগম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে শিক্ষকদের সনদ সার্ভিস বইতে অন্তুর্ভূক্ত করণ বিষয়টি অবহিত করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে ২৭ অক্টোবর ২০২০ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যােগ্যতার সনদসমূহ সার্ভিসবুকে অন্তর্ভুক্তকরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সাধারণত চাকরিতে যােগদানকালে যে সকল সার্টিফিকেট জমা দেন তা সার্ভিসবুকে অন্তর্ভুক্ত করা হয় এবং নিয়ােগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শিক্ষাগত যােগ্যতা/প্রশিক্ষণ অর্জন করলে তাও সার্ভিসবুকে অন্তর্ভুক্ত করা হয়।

কিন্তু অনেক শিক্ষক অধ্যয়নরত থাকাকালীন চাকরিতে যােগদান করেছেন এবং পরবর্তীতে চাকরিরত অবস্থায় অধ্যয়ন সম্পন্ন করেছেন।

এছাড়াও, অনেক শিক্ষক নৈশকালীন/খন্ডকালীন কোর্স সম্পন্ন করেছেন কিন্তু অসচেতনতার কারণে কর্তৃপক্ষের অনুমােদন গ্রহণ করা হয়নি।

কর্তৃপক্ষের অনুমােদন ব্যতিরেকে যদি কোন শিক্ষক শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতা অর্জন করে থাকেন তবে উক্ত যােগ্যতা/অভিজ্ঞতা সার্ভিসবুকে অন্তর্ভুক্ত করা প্রয়ােজন।

২। এমতাবস্থায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের শিক্ষাগত যােগ্যতার সনদসমূহ যাচাই করে সার্ভিসবুকে অন্তর্ভুক্তকরণের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

তবে, এখন থেকে শিক্ষাগত যােগ্যতা অর্জনের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমােদন গ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

শিক্ষ সংক্রান্ত যেকোন তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন। এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন।

আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ