অনলাইন শিক্ষা

অর্ধ-বার্ষিক পরীক্ষা গ্রহণ সংসদ টিভি ক্লাসের আলোকে; সর্বোচ্চ গুরুত্বারোপের পরামর্শ

সাম্প্রতিক সময়ে বিদ্যালয় বন্ধ থাকায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সংসদ টিভির মাধ্যমে ক্লাস পরিচালনা করা হচ্ছে।

গত ২৯ মার্চ থেকে অদ্যাবধি সংসদ টিভিতে ক্লাস প্রচারিত হয়ে আসছে। মাউশি থেকে বারবার বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে সংসদ টিভির ক্লাস সকল ছাত্র ছাত্রীর নিকট পৌঁছে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন।

এদিকে করো না পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিদ্যালয় বন্ধ ঘোষণা করায় অর্ধ বার্ষিক পরীক্ষা নিয়ে চিন্তিত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনাকাঙ্খিত বন্ধ এবং অর্ধ বার্ষিক পরীক্ষা নিয়ে দেশের খ্যাতনামা কয়েকজন শিক্ষাবিদের সাথে আলোচনার মাধ্যমে জানা যায়, সংসদ টিভিতে প্রচারিত ক্লাসের বাড়ির কাজের আলোকেই অর্ধ বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হবে।

সংসদ টিভিতে প্রচারিত প্রত্যেকটি ক্লাসে শেষে মূল্যায়ন ও বাড়ির কাজ দেওয়া হচ্ছে। এবং শিক্ষার্থীদের কে এই কাজগুলো সমাধান করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। এই সকল প্রশ্নের আলোকে অর্ধ বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হবে।

এছাড়াও বেশ কয়েকজন প্রতিষ্ঠান প্রধানের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে তারা বাংলা নোটিশ ডটকমকে বলেন-

যেহেতু অনাকাঙ্খিত কারণে বিদ্যালয় বন্ধ, শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তাই সংসদ টিভিতে প্রচারিত ক্লাস এর আলোকেই অর্ধ বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হবে।

শিক্ষার্থীদের কে সংসদ টিভি ক্লাস গুলোতেঅংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রত্যেক প্রতিষ্ঠান শিক্ষকদেরকে নির্দেশ প্রদান করেছেন মাউশি কর্তৃপক্ষ।

ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষকদের কেউ সংসদ টিভি চ্যানেলে প্রচারিত ক্লাস দেখার জন্য নির্দেশ দেন মাউশি।

এখনো পর্যন্ত যারা সংসদ টিভির ক্লাসগুলো দেখেননি তাদেরকে ক্লাসগুলো দেখার পরামর্শ প্রদান করা হচ্ছে। ‌

প্রত্যেক দিনের বাড়ির কাজ শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা উভয়ই নোট করে রাখবে। বিদ্যালয় খোলা হওয়ার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে সংসদ টিভির ক্লাসগুলো থেকে বাড়ির কাজ গুলো প্রদর্শন করতে হবে।

যে সকল শিক্ষার্থীদের বাসায় সংসদ টিভি চ্যানেলের সংযোগ নেই সে সকল শিক্ষার্থীরা ইউটিউবে এবং ফেসবুক পেইজে সংসদ টিভি চ্যানেলের ক্লাস গুলো উপভোগ করতে পারবে।

ফেসবুক গ্রুপ লিংক: যোগ দিন

ইউটিউব চ্যানেল লিংক: সাবস্ক্রাইব করুন

ফেসবুক পেইজ লিংক: লাইক দিন

ধারণা করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে, এবং বিদ্যালয় চালু হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক জেলা শিক্ষা অফিসের মাধ্যমে সংসদ টিভিতে প্রচারিত বাড়ির কাজ গুলো মনিটরিং করা হবে।

এ বিষয়ে সকল প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করছি।

আপনাদের সকলের সুবিধার্থে সংসদ টিভিতে প্রচারিত প্রাথমিক এবং মাধ্যমিকের ক্লাসগুলো বাড়ির কাজ সহ একটি পোর্টালে প্রকাশ করার ব্যবস্থা গ্রহণ করেছে।

দৈনিক ক্লাস ও বাড়ির কাজ দেখতে ক্লিক করুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

2 Comments

  1. সংসদ টিভি তে ক্লাস হয়, কিন্তু সাউন্ড হয় না মোবাইলে শুনতে পারি না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ