নিউজ

৬ষ্ঠ শ্রেণির ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট চারু ও কারুকলা সমাধান

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। আজকের টপিকে ৬ষ্ঠ শ্রেণির ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট চারু ও কারুকলা সমাধান দেয়ার চেষ্টা করবো। এই আলোচনায় থাকছে- আদিম মানুষের ছবি আঁকা ও বর্তমান সময়ের ছবি আঁকার তুলনামূলক বর্ণনা।

ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে বিজ্ঞান বিষয়ের সাথে চারু ও কারুকলা বিষয়ের প্রথম অধ্যায় থেকে একটি এসাইনমেন্ট দেয়া হয়েছে। শিক্ষার্থীরা নিয়ম অনুসরণ করে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বোকারো কালার উত্তর লিখবে এবং নির্ধারিত সময়ের পূর্বে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে। 

৬ষ্ঠ শ্রেণির ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট চারু ও কারুকলা

তোমাদের চারু ও কারুকলা পাঠ্য বই থেকে ২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণির এ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে। তোমাদের বিজ্ঞান বিষয়ের সাথে এটিও সমাধান করে তোমাদের শিক্ষকের নিকট জমা দিতে হবে।

চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসেবে চারু ও কারুকলা পাঠ্যবই এর প্রথম অধ্যায় চারু ও কারুকলার পরিচয় থেকে পাঠ-১ ও ২: চারুকলার পরিচয়, পাঠ- ৩ ও ৪ কারুকলার পরিচয়, পাঠ ৫ থেকে ৮: আদিম মানুষের শিল্পকলা মানুষের প্রথম ছবি আঁকা থেকে নেওয়া হয়েছে। 

ষষ্ঠ শ্রেণি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট চারু ও কারুকলা

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম : এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১

অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম প্রথম অধ্যায় : কারুকলার পরিচয়

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু :

পাঠ: ১ ও পাঠ: ২ চারুকলার পরিচয়, পাঠ: ৩ ও পাঠ: ৪ কারুকলার পরিচয়, পাঠ: ৫ ও ৬ পাঠ: ৭ ও ৮ আদিম মানুষের শিল্পকলা মানুষের প্রথম ছবি আঁকা;

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:

আদিম মানুষের ছবি আঁকা ও বর্তমান সময়ের ছবি আঁকার তুলনামূলক বর্ণনা দাও।

নির্দেশনা:

A-4 সাইজের কাগজে কালাে কালি ব্যবহার করে নির্ধারিত বিষয়ে এ্যাসাইনমেন্ট সম্পন্ন করা যাবে। প্রয়ােজনে নীল বা সবুজ সাইন পেন মার্জিন বা আন্ডারলাইন করার জন্য ব্যবহার করা যাবে।

৬ষ্ঠ শ্রেণি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট চারু ও কারুকলা সমাধান এর নমুনা উত্তর-

শিশু, কিশোর, জোয়ান , বৃদ্ধ সবাই ছবি আঁকতে ভালোবাসে । কেউ ছবি আঁকে মনের গভীরতায়, আর কেউ আঁকে বাস্তব কল্পনায়। কিন্তু সবাই ছবি আঁকবেই। তাই তো আদিম যুগের মানুষ হোক কিংবা বর্তমান সময়ের আধুনিক মানুষ জাতি তারা সবাই আগে ছবি এঁকেছিল এবং বর্তমানেও আঁকে। শুধু পার্থক্য উপকরণ ও সহজলভ্যতায়।

নিচে সেই আদিম যুগের মানুষের আঁকা ছবি এবং বর্তমান সময়ের আঁকা ছবির মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করা হলোঃ

১) আদিম যুগের মানুষ ছবি আঁকত। কিন্তু তাদের আঁকা ছবি গুলো শুধু আটকে ছিল পশু প্রাণীর মধ্যে। কারণ তাদের বাড়ি-ঘর ছিল না, খুব বেশি অবসর সময় কাটানোর সুযোগ ছিল না। কিন্তু বর্তমান সময়ের আঁকা ছবির মধ্যে কোন সীমাবদ্ধতা নেই। মুক্ত পাখির মত যা ইচ্ছা আঁকা যায়।

২) আদিম যুগের মানুষেরা ছবি আঁকার জন্য যে উপকরণগুলো ব্যবহার করত, সেগুলো প্রায় সবই ছিলো প্রাণীর হাঁড়, পশম ইত্যাদি এবং পাথরের টুকরো। অন্যদিকে বর্তমান সময়ের ছবি আঁকা হয় সব আধুনিক উপকরণ (যেমন- তুলি, রং) ব্যবহার করে।

৩) আদিম যুগের আঁকা ছবিগুলো প্রায় সবই ছিল গুহার মধ্যে পাথরে আঁকা। কিন্তু বর্তমানে কাগজ, দেয়াল, রাস্তা সবখানেই মানুষের আঁকা ছবির বিচরণ।

৪) আদিম মানুষের আঁকা ছবিগুলোতে কোন ব্যাপকতা ছিল না। পক্ষান্তরে বর্তমানে আঁকা ছবির ব্যাপকতার শেষ নেই।

৫) আদিম মানুষ ছবি আঁকত অন্ধ বিশ্বাসে- যে শিকারের ছবি আঁকলে সফল হওয়া যাবে । কিন্তু এখন মানুষ ছবি আঁকে মনের খোরাক নিবারণের জন্য, সাথে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য ।

৬) আদিম যুগে যারা ছবি আঁকত তারা কেউই তেমন দক্ষ ছিল না। ফলে, ছবিগুলো খুব সুন্দর লাগত না। কিন্তু বর্তমানে যারা ছবি আঁকে, তারা খুবই দক্ষ হয়ে থাকেন এবং ছবি আঁকেন অনেক নিপুণতার সহিত।

তাই পরিশেষে বলা যায় যে, আদিম যুগের মানুষদের থেকে ছবি আঁকার হাতেখড়ি শুরু হলেও তাদের বিভিন্ন সুযোগ সুবিধার অভাব বর্তমানে আঁকা ছবির মধ্যে পার্থক্য সৃষ্টি করে।

আদিম মানুষের আঁকা ছবি-

আদিম মানুষের আঁকা ছবি।

বর্তমান সময়ে আঁকা ছবি-

বর্তমান সময়ে আঁকা ছবি

বন্ধুরা এই ছিল তোমাদের জন্য ৬ষ্ঠ শ্রেণির ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট চারু ও কারুকলার সমাধান- আদিম মানুষের ছবি আঁকা ও বর্তমান সময়ের ছবি আঁকার তুলনামূলক বর্ণনার নমূনা উত্তর। আশা করছি তোমরা তোমাদের কাঙ্খিত উত্তর পেয়েছো।

আপনার জন্য আরো কিছু বিজ্ঞপ্তি-

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

প্রতিসপ্তাহের এ্যাসাইনমেন্ট এবং অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যেকোন সহযোগিতা পেতে নিচের Download From PlayStore বাটনে ক্লিক করে বাংলা নোটিশ ডট কম এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নাও।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ