মাধ্যমিক

৬ষ্ঠ শ্রেণির ১৫তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান

১৫তম সপ্তাহে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত ষষ্ঠ শ্রেণির শিক্ষা৬ষ্ঠ শ্রেণির ১৫তম সপ্তাহ৬ষ্ঠ শ্রেণির ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সমাধান নিয়ে এলাম তোমাদের জন্য।

০৭ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ অধিদপ্তর কর্তৃক সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমূহের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ১৫ তম সপ্তাহে এসাইনমেন্ট সমূহ প্রকাশ করা হয়।

৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১৫তম সপ্তাহের নির্ধারিত অ্যাসাইনমেন্ট এর বিষয় সমূহ বিজ্ঞান, কর্ম ও জীবনমুখী শিক্ষা। শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য পনেরতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমূহ বিষয় ও বিভাগভিত্তিক পিডিএফ আকারে প্রকাশ করা হলো।

[ninja_tables id=”12037″]

৬ষ্ঠ শ্রেণির ১৫তম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

৬ষ্ঠ শ্রেণির ১৫তম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

বিষয়: বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নম্বর: ০

অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-পঞ্চম; সালােকসংশ্লেষণ।

অ্যাসাইনমেন্ট:

অর্ক ছােট একটা টবে পেঁয়াজ লাগিয়ে জানালার পাশে রােদের আলােতে রেখে দিয়েছে। কিছুদিন পর এর সবুজ পাতা গজিয়ে বেশ বড় হয়েছে। সে বেশ পুলকিত হয়ে প্রতিদিন এটি পর্যবেক্ষণ করছে। তার বড় ভাই তাকে জানালাে যে, এখানে একটি বিশেষ প্রক্রিয়া ঘটছে যার মাধ্যমে পরিবেশে অক্সিজেন ছড়াচ্ছে। এ বিষয়টি পরীক্ষণের জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করে অক্সিজেন বের হওয়ার ঘটনা দেখা যাবে।

১. এই বিশেষ প্রক্রিয়াটির নাম কী? কেন এটি শুধু সবুজ উদ্ভিদেই ঘটে?

২. সামগ্রিক প্রক্রিয়াটি দেখাও এবং অক্সিজেন বের হওয়ার, পরীক্ষাটি করার জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করার সুবিধা ব্যাখ্যা কর।

৩. এই প্রক্রিয়াটি না ঘটলে প্রাণিকূলের জন্য হুমকিস্বরুপ হবে কিনা- যৌক্তিকতা নিরুপন কর।

শিখনফল/বিষয়বস্তু:

ক. পাঠ ১-২: উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে।

খ. পাঠ ৩-৬: সালােকসংশ্লেষণ পদ্ধতি।

গ. পাঠ ৭ : জীব জগতে সালােকসংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১. শিক্ষার্থীরা বিশেষ প্রক্রিয়াটির নাম উল্লেখ করবে এবং যৌক্তিককারণ উল্লেখপূর্বক ব্যাখ্যা করবে।

২. সামগ্রিক প্রক্রিয়াটি সমীকরণের মাধ্যমে দেখাবে এবং পরীক্ষণে হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করা হওয়ার কারণ ব্যাখ্যা করবে।

৩. যৌক্তিকতা উল্লেখপূর্বক মতামত লিখবে।

৬ষ্ঠ শ্রেণির ১৫তম সপ্তাহ কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট

৬ষ্ঠ শ্রেণির ১৫তম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট

বিষয়: কর্ম ও জীবনমুখী শিক্ষা, অ্যাসাইনমেন্ট নম্বর: ০

অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম; কর্মেই আনন্দ

অ্যাসাইনমেন্ট: তােমার পরিবারের কায়িকশ্রম ও মেধাশ্রমের একটি তালিকা প্রস্তুত কর। এর মধ্যে কোন ধরণের শ্রমকে তুমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করাে? কেন?

শিখনফল/বিষয়বস্তু:

ক. পাঠ ১-২: কায়িক শ্রমের পরিচয়।

খ. পাঠ ১৩-২৫: কায়িক শ্রম ও এর অনুশীলন।

গ. পাঠ ২৬: মেধাশ্রম পাঠ ২৭-৩১: মেধাশ্রম ও এর অনুশীলন।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১. কায়িক শ্রম ও মেধাশ্রমের ধারণা দিবে।

২. তার পরিবারের কায়িকশ্রম ও মেধাশ্রমের কাজগুলাে ভাগ করে সাজাবে।

৩. তার পরিবারের কোন ধরণের কাজকে সে অধিক গুরুত্বপুর্ণ বলে মনে করে? তা যুক্তিসহ লিখবে।

৪. এ বিষয়ে পাঠ্যপুস্তক ও প্রয়ােজনে অভিভাবকদের সহযােগিতা নিবে।

৬ষ্ঠ শ্রেণির ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড

নিচের দেওয়া কাঙ্খিত বাটনে ক্লি করে ৬ষ্ঠ শ্রেণির ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সমাধান পিডিএফ ডাউনলোড করুন।

আপনার জন্য আরো কিছু তথ্য…

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ