২০২০ সালের এইচএসসি ফলাফল রিভিউ (পুনঃ নিরীক্ষণ) পদ্ধতি

২০২০ সালের এইচএসসি ফলাফল রিভিউ (পুনঃ নিরীক্ষণ) পদ্ধতি প্রকাশ করেছে শিক্ষাবোর্ড সমূহ। ২০২০ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার প্রকাশিত এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ করার নতুন পদ্ধতি চালু করেছে শিক্ষাবোর্ড সমূহ। ২০২০ সালের এইচএসসি ফলাফল রিভিউ (পুনঃ নিরীক্ষণ) পদ্ধতি জানুন এবং কিভাবে ২০২০ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল রিভিউ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল দেখার পদ্ধতি:

২০২০ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল দেখার জন্য বা মার্কশীট ডাউনলোড করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে এইচএসসি কর্ণারে গিয়ে রেজাল্ট অপশনে ক্লিক ফলাফল জানা যাবে। অথবা নিন্মোক্ত পদ্ধতিতে ফলাফল বের করা যাবে-

এইচএসসি পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি-০১:

প্রথমে http://mail.educationboard.gov.bd/ তে প্রবেশ করে প্রত্যাশিত শিক্ষাবোর্ডের নাম নির্বাচন করে প্রাতিষ্ঠানিক EIIN নম্বর দিয়ে রেজাল্ট শীট ডাউনলোড করা যাবে।

এইচএসসি পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি-০২:

সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে এইচএসসি কর্ণারে গিয়ে অথবা রেজাল্ট বাটনে ক্লিক করে রোল, রেজিষ্ট্রেশন ও পাশের সাল দিয়ে উচ্চ মাধ্যমিক স্তরের এইচএসসি ২০২০ এর অটোপাশের রেজাল্ট ও মার্কশীট ডাউনলোড করা যাবে।

শিক্ষাবোর্ড সমূহের এইচএসসি বা আলিম পরীক্ষার অটোপাশের ফলাফল সরাসরি দেখার জন্য নিচে সংশ্লিষ্ট বোর্ডের উপর ক্লিক করুন-

এসএমএস এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি:

মোবাইলে এসএমএস পদ্ধতি ব্যবহার করে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে। এর জন্য মোবাইল অপশনে গিয়ে নিন্মোক্ত ফরম্যাট অনুসরণ করে টাইপ করে ১৬২২২ নম্বরের প্রেরণ করে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল জানা যাবে।

  • এসএমএস প্রেরণ ফর‌ম্যাট: HSC COM 162525 এবং পাঠাতে হবে 16222 নম্বরে; এখানে COM এর স্থলে শিক্ষাবোর্ড এর নামের সংক্ষিপ্ত নাম এবং রোল নম্বরের স্থলে আপনার রোল নম্বর দিতে হবে।

এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল দেখার সবগুলো পদ্ধতি দেখুন

এইচএসসি আলিম পরীক্ষার ফলাফল পুন: নিরীক্ষণ বা রিভিউ আবেদনের পদ্ধতিঃ

রিভিউ এর জন্য এসএমএস এর মাধ্যমে ৩১/০১/২০২১ থেকে ০৬/০২/২০২১ পর্যন্ত আবেদন গ্রহন করা হবে। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল থেকে ফল রিভিউ এর আবেদন করা যাবে।

মােবাইলের মেসেজ অপশনে গিয়ে REV লিখে <Space> দিয়ে বাের্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> দিয়ে রােল নম্বর লিখে SMS করুন 16222 নম্বরে।

  • উদাহরণ: REV <Space> COM <Space>123456 SMS করুন 16222 নম্বরে।

ফিরতি SMS এ একটি PIN Number প্রদান করা হবে।

তারপর Message অপশনে গিয়ে REV লিখে <Space> দিয়ে YES লিখে <Space> দিয়ে PIN Number লিখে <Space> দিয়ে Contact Number (যেকোন অপারেটরের নম্বর) দিয়ে SMS করুণ 16222 নম্বরে।

  • উদাহরণ: REV <Space>YES<Space>PIN Number <Space>Contact Number SMS করণ 16222 নম্বরে।

পরীক্ষার্থী প্রতি আবেদন ফি ১২৫/- (একশত পঁচিশ) টাকা।

এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ অনলাইন ছাড়া ম্যানুয়াল কোন আবেদন গ্রহন করা হবেনা মর্মে জানিয়েছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

আরও দেখুন:

সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।

আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ