নিউজ

সফটওয়্যার জটিলতায় নতুন এমপিও আবেদন করতে পারছে না কেউ

সফটওয়্যার জটিলতায় নতুন এমপিও আবেদন করতে পারছে না কেউ: সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় নতুন প্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্তির তালিকা প্রকাশ করে। নতুন তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিও আবেদনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয় 04-05-20।

কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও সংক্রান্ত ওয়েবসাইটের জটিলতার কারণে অদ্যাবধি কেউ এমপিও আবেদন করতে পারেনি বলে জানা গেছে।

বাংলাদেশের সকল প্রান্ত থেকেই বাংলা নোটিশের ফেসবুক পেইজে এই সংক্রান্ত বিভিন্ন মেসেজ প্রদান করে এমপিও আবেদনের ইচ্ছুক শিক্ষক-কর্মচারীরা।

কখনো রেজিস্ট্রেশন করতে সমস্যা হচ্ছে, কখনো এপ্রুভ করতে সমস্যা হচ্ছে! আবার এপ্রুভ করা গেলেও চূড়ান্ত এমপিওর আবেদন করতে গিয়ে কেউই আবেদন শেষ করতে পারছেন না।

অসম্ভব রকমের স্লো ওয়েবসাইটে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে দেশের সর্বস্তরের শিক্ষক-কর্মচারীরা।

সেইসাথে এমপিওর আবেদন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আবেদনকারীরা। ধারণা করা হচ্ছে আজকে দিনের মধ্যে কেউই এমপিওর আবেদন সম্পন্ন করতে পারবে না।

এই নিয়ে বেশ কয়েকজন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা প্রোগ্রামারের সাথে কথা বলেও কোনো রকমের সমাধান পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী শিক্ষকগণ।

একটি সফটওয়্যার কে সম্পূর্ণ ব্যবহার উপযোগী না করে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া কে অদক্ষতার পরিচয় হিসেবে আখ্যা দিয়েছেন সবাই।

শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ লাইক দিয়ে রাখুন।

দাখিল ১০ম শ্রেণি ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট গণিত উত্তর

সফটওয়্যার জটিলতায় নতুন এমপিও আবেদন করতে পারছে না কেউ; Facebook

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ