শিক্ষা সংবাদ

শ্রেণিকক্ষ পরিষ্কার রাখতে শিক্ষার্থীদের প্রতি মাউশির নির্দেশনা

সম্প্রতি নিজের শ্রেণিকক্ষ নিজেই পরিষ্কার রাখার বিষয়ে শিক্ষার্থীদের প্রতি একটি নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ০৫ অক্টোবর অধিদপ্তরের ওয়েবসাইটে শ্রেণিকক্ষ পরিষ্কার রাখতে শিক্ষার্থীদের প্রতি মাউশির এই নির্দেশনাটি প্রকাশিত হয়।

মাউশি অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ প্রতিদিন পরিস্কার-পরিছন্ন রাখা সংক্রান্ত নির্দেশনা বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়-

কোভিড-১৯ অতিমারীর কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে স্বশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার পর গত ১২/০৯/২০২১ তারিখ পুনরায় চালু হয়েছে। শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীর স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।

এক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষকের তত্ত্বাবধানে নিজেরাই তাদের শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন সচেষ্ট থাকবে। এ পরিপ্রেক্ষিতে নিমােক্ত নির্দেশনাগুলাে মেনে চলার জন্য উপরােধ করা হলাে:

প্রতিষ্ঠান প্রধানের ও শিক্ষকবৃন্দের জন্য নির্দেশনা:

১. প্রতি শ্রেণির জন্য পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, সাবান, বালতি, স্যাভলন/জীবানুনাশক, ডাস্টার (কাপড়ের), বিন, সরবরাহ করতে হবে।

২. “কোন কাজই ছােট নয়”-এ বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে হবে। সে জন্য শিক্ষার্থীদের কাজের ক্ষেত্রে শিক্ষকবৃন্দ উৎসাহ ও সহযােগিতা প্রদান করবেন।

শিক্ষার্থীদের জন্য নিদের্শনা :

১. শিক্ষার্থীরা তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য শিক্ষকের নির্দেশনা অনুযায়ী প্রতি সপ্তাহের ৬ দিনের জন্য ৬টি দলে ভাগ করে নিজ শ্রেণিকক্ষ ও সংলগ্ন বারান্দা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে।

২. ক্লাস শেষে যে দলের যে দিন দায়িত্ব থাকবে তারা নিজ শ্রেণিকক্ষ সেদিন পরিষ্কার করে শ্রেণিকক্ষ ত্যাগ করবে।

এ বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ করা হলাে। বিষয়টি অতীব জরুরি।

নিচের ছবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশ হওয়া নিজ শ্রেণিকক্ষ প্রতিদিন পরিষ্কার-পরিছন্ন রাখা সংক্রান্ত নির্দেশনাটি দেওয়া হল। ছবির নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে বিজ্ঞপ্তিটি ডাউনলো করে নিতে পারেন।

শ্রেণিকক্ষ পরিষ্কার রাখতে শিক্ষার্থীদের প্রতি মাউশির নির্দেশনা
মাউশি ক্লাস পরিষ্কার বিজ্ঞপ্তি

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ