জাতীয়

রাজধানীতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানীতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে। রাজধানীতে বিএনপির হরতালের বিষয়ের দেশব্যাপি ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার সকাল ৬টার দিকে এ হরতাল শুরু হয়; একটানা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে রাজধানীতে হরতালে নির্বাচন পরবর্তী যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে ঢাকায় এ হরতালের ডাক দেন।

হরতাল আহ্বান করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করব, ঢাকাবাসী তাদের অধিকার রক্ষার জন্য এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করবে।’

মির্জা ফখরুল বলেন, উত্তর ও দক্ষিণের ফলাফলে সরকারি মদদপুষ্ট। আমাদের আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে। এই নির্বাচনেও সরকার আগের নির্বাচনের মতোই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে তাদের মতো করে দখল করেছে।

এই সরকার সচেতনভাবে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়। জবরদস্তি করে নির্বাচন করে এবং জনগণের রায়কে পদদলিত করে, দলীয়করণ করে, নির্বাচনকে প্রভাবিত করে ভোট লুট করা হয়েছে। আমরা এর প্রতিবাদ করছি।

এর আগে এদিন বিকালে নির্বাচন কমিশনে (ইসি) বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ১০টি অভিযোগ দেয়া হয়।

শনিবার সকাল ৮টায় শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে।

শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দুই মেয়রপ্রার্থী মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জয়ী হয়েছেন।

এবারই প্রথম ঢাকার দুই সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছে। দুই সিটিতে এবার ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৫৪ লাখ।

দেশ বিদেশের সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন

যেকোন কারিগরি সহায়তার জন্য ভিজিট করুন

আরও পড়ুন:

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ