জাতীয়

মিন্নির জামিন বাতিলের শুনানি শেষ, তদন্তের নির্দেশ

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় সাক্ষীদের হুমকি দেয়ার অভিযোগে রাষ্ট্রপক্ষের করা

মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানি শেষে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার বেলা ১১টায় বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান শুনানি শেষে এ নির্দেশ দেন।

ঘটনার তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান, মিন্নির জামিন বাতিলের শুনানি চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অধিকতর শুনানির জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন আদালত।

শুনানি শেষে রাষ্ট্রপক্ষের ফের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত।

তিনি আরও বলেন, মামলার সাক্ষীদের হুমকি দেয়ায় ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের আবেদন করেন তারা।

এ সময় মিন্নির জামিন কেন বাতিল হবে না তা জানতে চেয়ে লিখিতভাবে ১৫ জানুয়ারি মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ আছাদুজ্জামান।

১৫ জানুয়ারি মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম লিখিতভাবে জবাব দেন আদালতে।

শুনানি শেষে রাষ্ট্রপক্ষ অধিকতর শুনানির জন্য আবেদন করলে আজকের দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ২৬ জুন রিফাতকে বরগুনার রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে আলোচনার সৃষ্টি হয়।

পর দিন রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ ১২ জনকে আসামি করে একটি মামলা করেন, তাতে প্রধান সাক্ষী করা হয়েছিল মিন্নিকে।

পরে মিন্নির শ্বশুর তার ছেলেকে হত্যায় পুত্রবধূর জড়িত থাকার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করলে ঘটনা নতুন দিকে মোড় নেয়।

গত ১৬ জুলাই মিন্নিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নিয়ে দিনভর জিজ্ঞাসাবাদের পর এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের নোটিশ, পরিপত্র, গ্যাজেট, আদেশ,অধ্যাদেশ, নীতিমালা, নিয়োগ বিজ্ঞপ্তি, ই-সেবা, সহ সকল নোটিশ ও বিজ্ঞপ্তি পেতে আমাদের বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন;

ফেসবুকে আমাদের সাথে কানেক্ট হোন: বাংলা নোটিশ

কারিগরি বিভিন্ন সহযোগিতা পেতে আমাদের TechSupport.com ওয়েব সাইট ভিজিট করুন; 

নতুন পুরাতন জিনিসপত্র ক্রয় বিক্রয় করতে EasyBinimoy.com ভিজিট করুন; 

সরকারি সব প্রতিষ্ঠানের লোগো আছে এখানে Monogrambd.com

আরও দেখুন-

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ