বিশেষ বিবেচনায় অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের সুযোগ দিল কুমিল্লা বোর্ড

বিশেষ বিবেচনায় অষ্টম শ্রেণীর রেজিষ্ট্রেশন: ২০২০ সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া যথাসময়ে রেজিস্ট্রেশন কার্যক্রম করতে না পারার জন্য বিশেষ বিবেচনায় অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের সুযোগ দিল কুমিল্লা শিক্ষা বোর্ড।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিশেষ বিবেচনায় অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন এর সময় এবং ফি এর হার নির্ধারণ করে উল্লেখ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়- এ বাের্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে জানানাে যাচ্ছে,

৮ম শ্রেণি/২০২০ শিক্ষাবর্ষের বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১৩/০৯/২০২০ থেকে ২০/০৯/২০২০ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।

সোনালী সেবার মাধ্যমে ফি জমা প্রদানের তারিখ: ১৩/০৯/২০২০ হতে ১৭/০৯/২০২০ ,

রেজিস্ট্রেশন ফরম পূরণের তারিখ: ১৪/০৯/২০২০ হতে ২০/০৯/২০২০ ,

ছাত্র প্রতি রেজিস্ট্রেশন ফি: ৭৯.০০ টাকা, বিশেষ বিবেচনায় ফি: ২০০.০০ টাকা সর্বমােট=২৭৯.০০ টাকা ।

উপরিউক্ত তারিখের মধ্যে সােনালী ব্যাংকে সােনালী সেবার মাধ্যমে পে-স্লিপে প্রদত্ত টাকা জমা প্রদান করে শিক্ষার্থীর তথ্য অনলাইনে পূরণ করতে হবে।

বাের্ডের হিসাব নং-১৩০২৯০২০০০২৩৩ নিশ্চিত হয়ে সােনালী সেবার পে-স্লিপের মাধ্যমে টাকা জমা দিতে হবে। উল্লেখ্য যে, উক্ত তারিখের পর আর কোন আবেদন গ্রহণ করা হবে না।

বিশেষ বিবেচনায় রেজিষ্ট্রেশন এর বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন। 

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ