একাদশ শ্রেণিতে ভর্তি ফি ও কাগজপত্র সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত: ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তিকালীন একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশাংসাপত্র ইত্যাদি গ্রহণ না করা এবং ভর্তির সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আন্ত: শিক্ষাবোর্ড সাব কমিটি। একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় ০৯-০৯-২০২০;

একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়-

উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্য বিধি অনুসরণের লক্ষ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোন প্রকার প্রামাণ্যপত্র জমা/গ্রহণের প্রয়ােজন নেই।

একই কারণে পূর্ব নির্ধারিত ভর্তির সময়সীমা ১৩, ১৪ এবং ১৫ সেপ্টেম্বর ২০২০ থেকে বৃদ্ধি করে ১৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত করা হলাে।

উল্লেখ্য, কোভিড-১৯ মহামারির উন্নতি হলে সুবিধামত সময়ে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ প্রয়ােজনীয় কাগজপত্র গ্রহণ/জমা প্রদান করতে বলা হলাে।

তবে কোটাপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে অবশ্যই কোটা প্রাপ্তির উপযুক্ত প্রামাণ্য সনদ দাখিল সাপেক্ষে ভর্তি হতে হবে।

২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ফিসহ অন্যান্য বিষয়ে নিম্নোক্ত নির্দেশনাবলী অনুসরণ করতে হবে।

১. শিক্ষার্থীকে ভর্তি প্রক্রিয়ার পূর্বেই বেরসকারী কলেজে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফিসহ মাসিক বেতন এবং অন্যান্য যাবতীয়
খরচ অবহিত হয়ে সংশ্লিষ্ট কলেজের ভর্তি হওয়ার নির্দেশনা দেয়া হলাে।

২. অনলাইনে বাের্ড থেকে প্রাপ্ত ভর্তিযােগ্য প্রার্থীদের মেধাক্রম তালিকা কলেজের নােটিশ বাের্ড ও সংশ্লিষ্ট কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করবে;

৩. কোটাপ্রাপ্ত শিক্ষার্থীগণ কেবল কোটার উপযুক্ত প্রমাণ্য সনদ দাখিল সাপেক্ষে ভর্তির জন্য বিবেচিত হবে ;

৪. এলাকা ভিত্তিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি এর হার-

  • এম.পি.ও.ভুক্ত মফস্বল/পৌর (উপজেলা) এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সেশন
    চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে ১০০০/- (একহাজার) টাকা,
  • পৌর (জেলা সদর) এলাকায় ২০০০/- (দুই হাজার) টাকা,
  • ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩০০০/- (তিন হাজার) টাকার বেশি আদায় করতে পারবে না;

৫. ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত

  • এম.পি.ও.ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৫০০০/- (পাঁচ হাজার) টাকার অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না।
  • ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত আংশিক এম.পি.ও.ভুক্ত বা এম.পি.ও. বহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং এম.পি.ও বহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য শিক্ষার্থী ভর্তির সময় ভর্তি ফি, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৭৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা গ্রহণ করতে পারবে।
  • উন্নয়ন খাতে কোন প্রতিষ্ঠান ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকার বেশি আদায় করতে পারবে না ।

৬. সরকারি কলেজসমূহ সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়ােজনীয় ফি সংগ্রহ করবে ;

৭. বর্তমান COVID-19 এবং অভিভাবকদের আর্থিক অস্বচ্ছলতার বিষয় বিবেচনা করে দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী
শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ উল্লেখিত ফি যতদূর সম্ভব মওকুফের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ;

৮. কোন শিক্ষার্থী অনুমােদিত ফি-এর অতিরিক্ত কোন ফি প্রদান করবে না এবং অনুমােদিত সকল ফি রশিদের মাধ্যমে
প্রদান করবে ;

৯. শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর নিকট থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ (২০/- টাকার ৬০%) ১২/- টাকা গ্রহণ করবে ; ১০. কোন শিক্ষার্থীর পাঠ বিরতি থাকলে ও বিলম্বে ভর্তি হলে তার নিকট হতে উল্লিখিত ফি এর অতিরিক্ত নিম্নোক্ত ফি গ্রহণ করতে হবে ; যথা :

  • পাঠ বিরতি ফি -১৫০/
  • বিলম্ব ভর্তি ফি – ১০০/-

১১. ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বাের্ডের বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষার্থীরা বাের্ডের অনুমতি সাপেক্ষে প্রয়ােজনীয় ফি
প্রদান করে কলেজ, গ্রুপ ও বিষয় পরিবর্তন করতে পারবে।

তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে গ্রুপ পরিবর্তনের কোন সুযােগ নেই এমনকি বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য গ্রুপে একবার ভর্তি হওয়ার পর পরবর্তীতে বিজ্ঞান বিভাগে প্রত্যাবর্তনের কোন সুযােগ নেই।

১২. শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভর্তি নীতিমালার কোনরূপ ব্যত্যয় ঘটানাে হলে বেসরকারি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের
ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজটির এম.পি.ও.ভুক্তি বাতিল করা হবে এবং সরকারি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মােতাবেক ব্যবস্থা নেয়া হবে ।

১৩. শিক্ষার্থীদের কলেজে ভর্তির ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে
অনুসরণ পূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন, এর ব্যত্যয় ঘটলে সকল দায় দায়িত্ব কলেজ কর্তৃপক্ষকে বহন করতে হবে।

নির্দেশনাসহ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন।

বাংলা নোটিশ ডট কম শতভাগ অফিসিয়াল নিউজ প্রকাশ করে তাই প্রতিদিন একবার হলেও বাংলা নোটিশ এর ওয়েবসাইট ভিজিট করুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ