একাডেমিক

বাড়ি ও আশেপাশের ফেলে দেওয়া বস্তু দিয়ে ঘর সাজানাের একটি সামগ্রী তৈরি

তােমার বাড়ি ও আশেপাশের ফেলে দেওয়া বস্তু (কাগজ/খবরের কাগজ/ বােতল/বাক্স/পাতা) দিয়ে ঘর সাজানাের একটি সামগ্রী তৈরি কর। (প্রস্তুত প্রনালী লিখে জমা দিতে হবে)। ৬ষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা (দ্বাদশ সপ্তাহ) অ্যাসাইনমেন্ট সমাধান।

অ্যাসাইনমেন্ট: তােমার বাড়ি ও আশেপাশের ফেলে দেওয়া বস্তু (কাগজ/খবরের কাগজ/ বােতল/বাক্স/পাতা) দিয়ে ঘর সাজানাের একটি সামগ্রী তৈরি কর। (প্রস্তুত প্রনালী লিখে জমা দিতে হবে)

নির্দেশনাঃ

ক) লিখিত প্রস্তুত প্রনালী অনুযায়ী নির্ধারিত সামগ্রী তৈরি করবে;

খ) অ্যাসাইনমেন্টে উল্লেখিত বস্তুগুলাে ছাড়াও আশে পাশের ফেলে দেওয়া যেকোনাে বস্তু ব্যবহার করতে পারবে;

বাড়ি ও আশেপাশের ফেলে দেওয়া বস্তু দিয়ে ঘর সাজানাের একটি সামগ্রী তৈরি ও প্রস্তুত প্রনালী

ফেলনা জিনিস দিয়ে নানা রকম সৃজনশীল ঘর সাজানোর সামগ্রী তৈরি করা যায়। এমন একটি ফেলনা উপকরণ হলো প্লাস্টিকের বোতল। আর এ প্লাস্টিকের বোতল দিয়ে খুব সহজে বানিয়ে ফেলা যায় ঘর সাজানোর জন্য দৃষ্টিনন্দন কিটি টব। বারান্দা সাজানোর পাশাপাশি ইনডোর প্লাণ্টের সাহায্যে ঘরের সৌন্দর্যও বাড়ানো যায়। নিম্নে কিটি টব বানানোর প্রস্তুত প্রণালী তুলে ধরা হলো:

১) বোতলের উপরের লেবেল খুলে শুকিয়ে নিতে হবে।

২) অতঃপর পার্মানেন্ট মার্কারের সাহায্যে বিড়ালের আকৃতি এঁকে নিতে হবে। কানের অংশ দুইটি খুব সাবধানে আঁকতে হবে।

৩) তারপর বিড়ালের আকৃতি অনুযায়ী কেটে ফেলতে হবে।

৪) সাদা স্প্রে পেইন্টের সাহায্যে রং করে নিতে হবে কেটে ফেলা অংশকে। রং যেন আশেপাশে ছড়িয়ে না পড়ে সেজন্য কার্ডবোর্ড দিয়ে ঢেকে দিতে হবে চারদিক।

৫) মার্কার দিয়ে বিড়ালের মুখাকৃতির বাকি নকশা এঁকে নিতে হবে। গোলাপি মার্কার দিয়ে কান ও ঠোঁটের অংশ রং করতে হবে।

৬) এবার টবের ভেতর মাটি বা পানি দিয়ে পছন্দের গাছ রাখতে হবে। অতঃপর সাজিয়ে রাখতে হবে ঘরের পছন্দসই জায়গাতে।

বন্ধুরা এই ছিল, তোমাদের জন্য ৬ষ্ঠ শ্রেণির দ্বাদশ শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের নমুনা উত্তর। আশা করছি তোমরা বাড়ি ও আশেপাশের ফেলে দেওয়া বস্তু দিয়ে ঘর সাজানাের একটি সামগ্রী তৈরি করতে পারবে।

দ্বাদশ সপ্তাহে ৬ষ্ঠ শ্রেণির অন্যান্য বিষয়ের নমুনা উত্তর

[ninja_tables id=”10862″]

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ