শিক্ষা সংবাদ

বঙ্গবন্ধু ও আমাদের ভাষা আন্দোলন গ্রন্থের জন্য লেখা জমাদানের সময়সীমা বৃদ্ধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপনে গৃহীত কর্মপরিকল্পনার অংশ হিসেবে ‘ বঙ্গবন্ধু ও আমাদের ভাষা আন্দোলন’ শিরোনামে গ্রন্থ প্রকাশ উপলক্ষ্যে লেখা জমাদানের সময়সীমা বৃদ্ধিকরণ প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়ােজনে বর্ষব্যাপী কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ কার্যক্রমের ধারাবাহিকতায় পাকিস্তানের গােয়েন্দা সংস্থার Secret Documents-সহ বিভিন্ন প্রামাণ্য তথ্যের আলােকে মহান ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের উপর নির্ভর করে “বঙ্গবন্ধু ও আমাদের ভাষা আন্দোলন” নামে একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উক্ত উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সকল সরকারি/বেসরকারি স্কুল, কলেজ ও দপ্তরের আগ্রহী শিক্ষক/কর্মকর্তা/কর্মচারিদের নিকট থেকে লেখা আহবান করা হয়েছে।

লেখা জমাদানের সময়সীমা আগামী ৩১ জানুয়ারি, ২০২১ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

নিমােক্ত ই-মেইলে সফটকপি এবং প্রদত্ত ঠিকানায় হার্ডকপি পাঠানাের অনুরােধ করা হলাে।

সফটকপি NikoshBAN ব্যবহার করে MS Word ও PDF ফাইল আকারে পাঠাতে হবে। হার্ডকপিতে লেখকের স্বাক্ষর ও তারিখ দিয়ে অফিস প্রধানের অগ্রায়নসহ পাঠাতে হবে।

খামের উপরে ‘বঙ্গবন্ধু ও আমাদের ভাষা আন্দোলন’ লিখতে হবে। উল্লেখ্য, প্রতিটি লেখা মৌলিক হওয়া আবশ্যক। লেখায় ব্যবহৃত মতামত ও তথ্য-উপাত্তের দায় লেখকের নিজের। প্রয়ােজনীয় ক্ষেত্রে তথ্যসূত্র উল্লেখ করতে হবে।

  • E-mail হার্ডকপি প্রেরণের ঠিকানা: ddspecial.dshe@gmail.com
  • উপ-পরিচালক (বিশেষ)। কক্ষ নম্বর: ৫২৬ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা ভবন, ১৬, আবদুল গণি রােড, ঢাকা-১০০০

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সকল বিজ্ঞপ্তি, পরিপত্র, গ্যাজেট, নোটিশ, চাকুরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং গ্রুপে যোগ দিন।

আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ