প্রধান পরীক্ষকগণের নামে বরাদ্দকৃত মৃল্যায়নকৃত উত্তরপত্র বিক্রয় প্রসঙ্গে

প্রধান পরীক্ষকগণের নামে বরাদ্দকৃত জেএসসি/এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র বিক্রয় প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা;

আরও পড়ুন:

কুমিল্লা শিক্ষাবোর্ডের স্মারক নং : পরী-গো/২০১৯/৭৫৬ তারিখ : ০৫/০৫/২০১৯ খ্রি: প্রকাশিত বিজ্ঞপ্তিতে জেএসসি, এসএসসি ও এইচএসসি’ পরীক্ষার প্রধান পরীক্ষকগণের নামে বরাদ্দকৃত মৃল্যায়নকৃত উত্তরপত্র বিক্রয় প্রসঙ্গে নির্দেশনা দেওয়া হয়;

এর আলোকে জানানো হয় যে, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রধান পরীক্ষকদের নামে বরাদ্দকৃত উত্তরপত্র মূল্যায়নের পর নীতিমালা অনুযায়ী সংরক্ষণের মেয়াদ নিন্নবূপ :

১। জেএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ হতে ০৩ (তিন) মাস
২। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ হতে ০৬ ছেয়) মাস
৩। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ হতে ০৬ (ছয়) মাস

এমতাবস্থায় প্রধান পরীক্ষকের নিকট সংরক্ষিত মূল্যায়নকৃত উত্তরপত্র সংশ্লিষ্ট পরীক্ষার জন্য উল্লিখিত সময়কাল অতিক্রান্ত হওয়ার পর বোর্ডে জমা না দিয়ে তা তিনি বিক্রি করে দিতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্য: ১৭/০৪/২০১৯ খ্রিঃ তারিখের অর্থসভার ০৮ নং সিদ্ধান্ত ও ১৮/০৪/২০১৯ প্রি: তারিখের ১৮২ তম বোর্ড সভার
০৩ নং সিদ্ধান্ত মোতাবেক প্রধান পরীক্ষক হিসেবে মূল্যায়নকৃত উত্তরপত্রের পারিশ্রমিক বিল হতে জেএসসি পরীক্ষায়
২৫পেচিশ)টি এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ২৩(তেইশ)টি উত্তরপত্র ১(এক) কেজি ধরে প্রতি কেজি ১০.০০ (দশ) টাকা হারে কর্তন করে তার সম্মানী/পারিশ্রমিক বিল প্রদান করা হবে।

এই সিদ্ধান্ত জেএসসি পরীক্ষা- ২০১৮ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষা -২০১৯ হতে কার্যকর হবে।

চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে
প্রাপক প্রফেসর মোঃ আবদুস
এ বোর্ডের আওতাধীন জেএসসি/এসএসসি/এইচএসসি পরীক্ষার সার কানু
সকল প্রধান পরীক্ষক।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা
স্মারক নং : পরী-গো/২০১৯/৭৫৬(৮) তারিখ : ০৫/০৫/২০১৯ খ্রি:

সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরিত হলো :

  • ১ । উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা), মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা
  • ২। উপ-সচিব (প্রশাসন), মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা
  • ৩ । উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উদ্চমাধ্যমিক/ মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা
  • ৪ । হিসাব রক্ষণ অফিসার, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড » কুমিল্লা
  • ৫ । সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক/মাধ্যমিক » মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা
  • ৬ | সহকারী সচিব
  • ৭। চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা
  • ৮। সংরক্ষণ নথি।

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ