শিক্ষা সংবাদ

প্রতিষ্ঠানসমূহকে করোনা সংক্রমনের তথ্য প্রেরণ করার নির্দেশ

শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু হওয়ার পর করোনা সংক্রমনের তথ্য প্রেরণ করার নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২৬ সেপ্টেম্বর ২০২১ এই সংক্রান্ত একটি নির্দেশনাসহ নমুনা ফরম প্রকাশ করেছে মাউশি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং এর পরিচালক প্রফেসর মাে: আমির হােসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সকল আঞ্চলিক পরিচালক ও উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতি প্রদানকৃত এই বিজ্ঞপ্তিতে বলা হয়-

গত ৯ সেপ্টেম্বর ২০২১ এবং ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখের স্মারক নম্বর যথাক্রমে – ৩৭.০২.০০০০.১১৫.৫২.০০১.১৯.২৪৩ এবং ৩৭.০২.০০০০.১১৫.৫২.০০১.১৯.২৫০ মােতাবেক মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং হতে ‘স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু হওয়ার পর উদ্ভূত সমস্যা সম্পর্কে মনিটরিং ছক অনুযায়ী দৈনিক তথ্য প্রেরণ সংক্রান্ত বিষয়ে দুইটি নির্দেশনা পত্র জারি করা হয়।

বর্তমান পরিস্থিতিতে করােনা সংক্রান্ত তথ্য আরাে দ্রুত এবং নির্ভুলভাবে প্রাপ্তির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল আঞ্চলিক পরিচালক তাঁর অধিক্ষেত্রাধীন সকল সরকারি ও বেসরকারি কলেজ এবং

উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তাঁর নিজ উপজেলা/থানার মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি বিদ্যালয় হতে করােনা সংক্রান্ত প্রাপ্ত তথ্য দৈনিক ভিত্তিতে পূর্বের ছকের পরিবর্তে সংযুক্ত নতুন ছক মােতাবেক মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং এর ই-মেইল reopen.mew@gmail.com এ প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ প্রাপ্ত তথ্য তাঁর জেলা শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক উপপরিচালক(মাধ্যমিক) বরাবর অনুলিপি প্রেরণ করবেন।

উল্লেখ্য যে, করােনা আক্রান্ত বা সংক্রমিত শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারী থাকলেই কেবল তার তথ্য মেইলে প্রেরণ করবেন অন্যথায় মেইল প্রেরণ করার প্রয়ােজন নেই। প্রয়ােজনে জরুরীভিওিতে ০১৭১৬-৫৯৪৫২৭ নম্বরে যােগাযােগ করে করােনা আক্রান্তের তথ্যটি জানিয়ে দেয়া যাবে।

শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু হওয়ার পর করোনা সংক্রমনের তথ্য প্রেরণ সংক্রান্ত নির্দেশনা ও বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং গুগল প্লেস্টোর থেকে এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ