নিউজ

তথাকথিত প্যানেল থেকে শিক্ষক নিয়োগের কোন সুযোগ নেই – প্রাগশি

সরকারি প্রাথমিক বিদ্যালয় প্যানেল থেকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তোর-জোর সমালোচনা ও আলোচনা চলছে।

এই নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আকরাম হোসেন স্বাক্ষরিত প্যানেল থেকে সহকারী শিক্ষক নিয়োগ প্রসঙ্গে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে সর্বসাধারণের অবগতির জন্য জানানো হয় যে-

কিছু স্বার্থান্বেষী মহল মাঠ পর্যায়ে তথাকথিত প্যানেল হতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের কথা বলে নিরীহ প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায় করছে মর্মে বিভিন্ন মাধ্যমে সরকারের গোচরীভূত হয়েছে। ‌

এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৩০ জুলাই ২০১৮ তারিখ সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এর শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবং আবেদন করার শেষ তারিখ ছিল ৩০ আগস্ট ২০১৮।

সকল আনুষ্ঠানিকতা পালন করে ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত সকল শূন্যপদ বিবেচনা করে ১৮১৪৭ টি পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন প্যান্ডেল করার বিষয় উল্লেখ ছিল না।


ফলে এই নিয়োগে কোন প্যানেল বা অপেক্ষমান তালিকা করা হয়নি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগ একটি রুটিন প্রক্রিয়া।

ভবিষ্যতে পদ শূন্য হবে বিবেচনা করে প্যানেল করার কোনো সুযোগ নেই। ‌

বর্ণিত প্রেক্ষাপটে প্যানেল হতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে মর্মে বিভ্রান্ত হয়ে কোনো স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কোন প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল।

এখানে উল্লেখ্য যে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছতার ভিত্তিতে সরকারি বিধি বিধান অনুসারে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ করা হয়েছে। ‌

এতে অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যেকোন তথ্য সবার আগে পেতে আমাদের ফেইসবুক পেইজ টি লাইক এবং ফলো করে রাখুন। ‌

আমাদের ওয়েবসাইট BanglaNotice.com নিয়মিত ভিজিট করুন। সকলের জ্ঞাতার্থে এই পোস্টটি শেয়ার করে দিন।


আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ