জাতীয় বিশ্ববিদ্যালয়

ধর্ষনের সঙ্গে জড়িত থাকা চার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করল জাতীয় বিশ্ববিদ্যালয়

সিলেটের এমসি কলেজের ধর্ষনের সঙ্গে জড়িত থাকা চার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করল জাতীয় বিশ্ববিদ্যালয়; সিলেটের স্বামীর সাথে বেড়াতে যাওয়া শিক্ষার্থী র্ধষনের স্বীকার হওয়ার ঘটনাতে সিলেট এমসি কলেজের চার শিক্ষার্থীর ধর্ষনের সঙ্গে জড়িত থাকা প্রমাণ পাওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত গ্রহণ করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি ঐ চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিলের বিষয়টি প্রকাশ করেছে কর্তৃপক্ষ;

জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর জনসংযােগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-

এমসি কলেজের চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিল সিলেটের ঐতিহ্যবাহী মুরারি চাঁদ (এমসি) কলেজের ন্যাক্কারজনক ঘটনায় চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সােমবার রাতে (১২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২১০তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

সভায় এই ধরনের ন্যাক্কারজনক ও বর্বর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন সিন্ডিকেট সদস্যবৃন্দ।

এছাড়া অধিভুক্ত কলেজগুলােতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রয়ােজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানাে হয়।

ছাত্রত্ব বাতিল হওয়া চার শিক্ষার্থী হলেন-

  • ১). বিএসএস ডিগ্রি পাস কোর্সের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনিয়মিত ছাত্র সাইফুর রহমান (২৮)। রেজিঃ নং ২৯৪৯৪১৩।
  • ২). ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইংরেজি মাস্টার্স ফাইনাল বর্ষের নিয়মিত শিক্ষার্থী শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫)। রেজিঃ নং- ১৬৩১১০২৩১৪২ ।
  • ৩). বিএসএস ডিগ্রি পাস কোর্সের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী রবিউল ইসলাম (২৫)। রেজিঃ নং১৩১০২০৫১২৪৮।
  • ৪). ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের মাস্টার্স ফাইনাল বর্ষের নিয়মিত শিক্ষার্থী মাহফুজুর রহমান (২৫)। রেজি নং ১৭৩১১০২৪৪৮৪।

গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মােট নয়জনের বিরুদ্ধে ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা করেন। এই ঘটনা তদন্তে গত ৩০ সেপ্টেম্বর এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জাতীয় বিশ্ববিদ্যালয় ।

তদন্তে ওই চার শিক্ষার্থীর ধর্ষণকা-ে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযােগ, তথ্য ও পরামর্শ দফতর ভারপ্রাপ্তপরিচালক মােঃ ফয়জুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন;

আপনার জন্য বিশেষ কিছু খবর:

 

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ