আন্তর্জাতিক

ভারতে ব্যাংক ধর্মঘটে চরম দুর্ভোগে সাধারণ মানুষ

ভারতের সব রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের বেতন কাঠামো পুনর্বিন্যাসসহ একাধিক দাবিতে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের (আইবিএ) সঙ্গে আলোচনায় কোনো সুরাহা না হওয়ায় ধর্মঘট পালন করছেন ব্যাংককর্মীরা। ভারতে ব্যাংক ধর্মঘটে চরম দূর্ভোগ বিরাজ করছে; ভারতে ব্যাংক ধর্মঘটে র বিস্তারিত জানুন-

দেশটির সংসদে শনিবার অর্থমন্ত্রীর কেন্দ্রীয় বাজেট পেশের আগে দুইদিনের ধর্মঘট এবং রোববারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৩ দিন ব্যাংক বন্ধে চরম দুর্ভোগে পড়েছে জনগণ। খবর এনডিটিভির।

৯টি কর্মী সংগঠনের জোট ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের (ইউএফবিইউ) প্রতিনিধিরা ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছেন।

সেই অনুসারে শুক্রবার থেকেই বন্ধ রয়েছে ব্যাংকের কাজকর্ম। তিনদিন কাজ বন্ধ থাকলে এটিএম গুলোতেও টাকার অভাব দেখা দেয়ার আশঙ্কায় ভুগছেন মানুষজন।

কমপক্ষে ১৫ শতাংশ মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে ব্যাংক ইউনিয়নগুলো। ১২.২৫ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধিতে রাজি হয়েছে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন। তবে তা মানতে নারাজ কর্মী-অফিসারদের সংগঠনগুলো। দাবি আদায় না হলে লাগাতার ধর্মঘট শুরুর হুমকি দিয়েছে ইউএফবিইউ।

তাদের দাবিদাওয়ার মধ্যে সপ্তাহে ৫দিন কাজ, মূল বেতনের সঙ্গে বিশেষ ভাতা দেয়া এবং নতুন পেনশন স্কিম বাতিলের দাবিও রয়েছে।

এসব দাবি নিয়ে দু’পক্ষই নিজেদের অবস্থানে অটল থাকায় সমস্যা মিটছে না। ফলে চরম দুর্ভোগে সাধারণ মানুষ।

আরও পড়ুন: 

দেশ বিদেশেরে যেকোন খবর পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করুন

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ