নিউজ

দাখিল পরীক্ষা ২০২১ এর প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ২০২১ সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণের শিক্ষার্থীদের জন্য দাখিল পরীক্ষা ২০২১ এর প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের আলোকে এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের সিলেবাস এর আলোকে ১৪ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর মধ্যে প্রথম সপ্তাহের জন্য দাখিল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

১৮ জুলাই ২০২১ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের দুই বিষয়ের এসাইনমেন্ট প্রকাশ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

২০২১ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রণীত প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রসঙ্গে বলা হয়-

চলমান কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠান সরাসরি শ্রেণী কার্যক্রম এখনো সম্ভব করা যায়নি। ইতিমধ্যে ২০২১ সালের দাখিল পরীক্ষার পাঠ্যসূচি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক পুনর্বিন্যাস করা হয়েছে। 

শিক্ষার্থীদের শিখন কার্যক্রম পুরোপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়ন এর আওতায় আনার জন্য পুরস্কৃত পাঠ্যসূচির ভিত্তিতে দাখিল পরীক্ষা ২০২১ এ অংশগ্রহণকারী দের জন্য প্রথম সপ্তাহে সূত্রে বর্ণিত ৮ টি বিষয়ে মূল্যায়ন রুবিক্স অ্যাসাইনমেন্ট শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক মূল্যায়ন প্রথম সপ্তাহের জন্য নির্ধারিত হাদীস ও পদার্থ বিজ্ঞান বিষয়ের এসাইনমেন্ট এর সফট কপি ও হার্ডকপি গ্রেড অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল।

দাখিল পরীক্ষা ২০২১ এর প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২১ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম ফিলাপকৃত শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা প্রথম সপ্তাহের দাখিল ২০২১ ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

2 Comments

  1. আপনারা অনুগ্রহকরে অ্যাসাইনমেন্ট এর উওরপএ দিলে উপকৃত হতাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ