পরীক্ষা

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫: কেন্দ্রসচিবদের জন্য জরুরি নির্দেশনা প্রকাশ

কিছুদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ বা অষ্টম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষা। সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রসচিবদের প্রতি জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার তত্ত্বাবধানে পরিচালিত এই পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ০১ নভেম্বর ২০২৫ বাংলাদেশ আন্ত শিক্ষাবোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রকাশিত নির্দেশনায় ২৪ টি বিষয়ের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সময়সূচি ও মানবণ্টন

সকল বোর্ডের ২০২৫ সালের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা বা জুনিয়র বৃত্তি পরীক্ষা রুটিন অনুযায়ী প্রতিদিন ১০.০০টা থেকে শুরু হবে। অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ইতপূর্বে প্রকাশিত সিলেবাস অনুযায়ী পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ওপর ভিত্তি করে পরীক্ষায় অংশগ্রহণ করবে।

আরও পড়ুনঃ রাজস্ব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশনা ২০২৫

বিষয়ভিত্তিক নম্বর ও সময় বিভাজন:

বাংলা, ইংরেজি ও গণিত: প্রতিটি বিষয়ে পূর্ণমান ১০০ এবং পরীক্ষার সময় ৩ ঘণ্টা।

বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়: দুটি বিষয় একত্রে পরীক্ষা হবে। বিজ্ঞান (৫০ নম্বর) ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৫০ নম্বর)। প্রতিটির জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট করে মোট ৩ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে ।

প্রশ্নপত্রের নিরাপত্তা ও ব্যবস্থাপনা

প্রায়ই শোনা প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নানা ধরণের অনিয়ম এর খবর। তাই এবার বাংলাদেশ আন্ত শিক্ষাবোর্ড সমন্বয় কমিটি যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে এবার প্রশ্নপত্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার ঘোষণা দিয়েছে।

যাচাইকরণ: পরীক্ষা শুরুর অন্তত ০৭ (সাত) দিন আগে ট্রেজারি বা থানা লকারে রাখা প্রশ্নপত্রের প্যাকেটের সাথে বিবরণী তালিকা ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্রসচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে যাচাই করতে হবে।

পরিবহন: বিষয় ভিত্তিক পরীক্ষার দিন ট্রেজারি থেকে পুলিশ পাহারায় প্রশ্নপত্রের প্যাকেট (সিকিউরিটি খাম) কেন্দ্রে আনতে হবে।

সেট কোড নির্ধারণ: পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র ব্যবহারের জন্য এসএমএস-এর মাধ্যমে নির্দেশনা পাঠানো হবে। এসএমএস পাওয়ার পরই নির্ধারিত সেটের প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে। অব্যবহৃত সেটের প্রশ্নপত্রের খাম কোনোভাবেই খোলা যাবে না এবং তা অক্ষত অবস্থায় উপজেলা কমিটির কাছে জমা দিতে হবে।

আরও পড়ুনঃ পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে শিক্ষকদের জন্য জরুরি প্রজ্ঞাপন

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

১. জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে, অর্থাৎ সকাল ৯:৩০টার মধ্যে অবশ্যই পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। কোনো পরীক্ষার্থী বিশেষ কোনো কারণে নির্দিষ্ট সময়ের পর আসলে, কেন্দ্রসচিব বিশেষ বিবেচনায় তার রোল নম্বর ও অন্যান্য তথ্য রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবেন। এই রেজিস্ট্রার খাতাটি পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে।

২. পরীক্ষার্থীদের আসন বিন্যাসের ক্ষেত্রে কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।

৩. পরীক্ষায় শুধুমাত্র বোর্ডের অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

কেন্দ্র ব্যবস্থাপনা ও পরিদর্শকদের দায়িত্ব

১. মোবাইল ফোন: কেন্দ্রসচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রসচিব ছবি তোলা যায় না, এমন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

২. কক্ষ পরিদর্শক: প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করবেন । তবে প্রতিটি কক্ষে কমপক্ষে ২ জন পরিদর্শক থাকা বাধ্যতামূলক।

৩. কেন্দ্রের কার্যক্রম: পরীক্ষা চলাকালীন কেন্দ্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ রাখতে হবে । এবং পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের বাহিরে পরীক্ষার্থী, অভিভাবক বা অন্য কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। হ্যান্ড মাইক দিয়ে প্রয়োজনীয় বিধিবিধান জানিয়ে দেওয়া যেতে পারে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা যাবে।

আরও পড়ুনঃ সমন্বিত উপবৃত্তি ফরম: ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির উপবৃত্তির জন্য আবেদন ফরম

প্রবেশপত্র ও উত্তরপত্র সংক্রান্ত নির্দেশনা

কেন্দ্রসচিবদের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর তা দ্রুততম সময়ে প্রতিটি বিদ্যালয় প্রধানের কাছে হস্তান্তর নিশ্চিত করতে হবে। প্রবেশপত্রে কোনো ত্রুটি থাকলে তা গ্রহণের ৫ কর্মদিবসের মধ্যে শিক্ষা বোর্ড থেকে সংশোধন করে নিতে হবে ।

পরীক্ষা শেষে উত্তরপত্র প্যাকেট করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বিষয় অনুসারে ৫০টি করে উত্তরপত্র প্যাকেট করতে হবে এবং প্রতিটি বিষয়ের জন্য আলাদা প্যাকেট তৈরি করতে হবে । ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্যাকেট সম্পূর্ণ আলাদাভাবে করতে হবে ।

এই সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির সকল কেন্দ্রসচিবকে অনুরোধ জানিয়েছেন ।

কেন্দ্রসচিবদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ পরিচালনা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিটি নিচের ছবিতে দেওয়া হলো। এছাড়াও আপনি চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫: কেন্দ্রসচিবদের জন্য জরুরি নির্দেশনা প্রকাশ

এটি ছাড়াও আরও কোনো তথ্য প্রয়োজন হলে আমাদের এই পোস্টে কমেন্ট করুন, ফেসবুক পেইজ বাংলা নোটিশ এবং ফেসবুক গ্রুপ বাংলা নোটিশ যোগ দিয়ে প্রশ্ন করুন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ