নিউজ

চতুর্থ শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা একাডেমী কর্তৃক নির্ধারিত চতুর্থ শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ দেওয়া হল। চতুর্থ শ্রেণির সিলেবাস ও হোমওয়ার্ক গুলো সঠিক নিয়মে শিক্ষকদের সহায়তায় সম্পন্ন করে যথা সময়ে জমা প্রদান করতে হবে।

০২ মে ২০২১ থেকে ০৫ মে ২০২১ পর্যন্ত ৪র্থ শ্রেণির ১ম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় সিলেবাস বা পাঠপরিকল্পনা ঠিক করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায় এক এর পৃষ্টা ২ থেকে ৪ পর্যন্ত অধ্যয়ন করে বাড়ীর কাজ সম্পন্ন করবে।

চতুর্থ শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা

তোমাদের জন্য ২০২১ মে প্রথম সপ্তাহের বাংলাদেশ ও বিশ্বপরিচয় সিলেবাস বা পাঠপরিকল্পনা তারিখ ভিত্তিক দেওয়া হল। তোমরা নিচের দেওয়া পাঠ পরিকল্পনা অনুসরণ করে লেখা-পড়া চালিয়ে যাও।

০২ মে ২০২১, রবিবার: অধ্যায়-১, আমাদের পরিবেশ ও সমাজ, পাঠ-১: প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য পাঠ ও অনুশীলন; (পৃষ্ঠা-২ ও ৩)

০৩ মে ২০২১, সোমবার: অধ্যায়-১, আমাদের পরিবেশ ও সমাজ, পাঠ-২: প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য পাঠ ও অনুশীলন; (পৃষ্ঠা-২ ও ৩)

০৫ মে ২০২১, বুধবার: অধ্যায়-১, আমাদের পরিবেশ ও সমাজ, পাঠ-৩: সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব পাঠ ও অনুশীলন; (পৃষ্ঠা-৪ ও ৫)

উপরোক্ত পাঠগুলো সম্পন্ন করার পর তোমরা প্রদত্ত বাড়ীর কাজটি সমাপ্ত করবে এবং শিক্ষকদের তা পৌছে দেবে।

৪র্থ শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম সপ্তাহের বাড়ীর কাজ

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় সপ্তাহভিত্তিক পরীক্ষামূলক বাড়ির কাজ-০১ অধ্যায়-১ এর আমাদের পরিবেশ ও সমাজ থেকে দেওয়া হয়েছে।

চতুর্থ শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ
বাড়ীর কাজ অংশ-১

১. তােমার পাঠ্যবইয়ের ২নং পৃষ্ঠার পাঠ্যাংশটুকু পড়ার পর নিচের প্রশ্নগুলাের উত্তর লিখ।

(ক) প্রাকৃতিক পরিবেশের চারটি উপাদানের নাম লেখ।

(খ) তােমার নিজ এলাকার প্রাকৃতিক পরিবেশ নিয়ে ৪ টি বাক্য লিখ (অঞ্চলটি কেমন, জলবায়ু কেমন ইত্যাদি)

চতুর্থ শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ
বাড়ীর কাজ অংশ-১

(গ) প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চলভেদে যে পার্থক্য দেখা যায় (যেমন: কোথাও শীতল আবার কোথাও তীব্র গরম ইত্যাদি) তার দুইটি বৈশিষ্ট্য লেখ।

(ঘ) নিম্নের ছক অনুসরণ করে বাংলাদেশের উত্তর ও দক্ষিনাঞ্চলের ৪টি পার্থক্য লিখ। (তােমার জন্য একটি উদাহরণ দেখানাে হলাে।)

বাংলাদেশের উত্তর অঞ্চলবাংলাদেশের দক্ষিণ অঞ্চল
১. নদ-নদীর সংখ্যা কম।১. নদ-নদীর সংখ্যা বেশি।
২.২.
৩.৩.
৪.৪.
৫.৫.

মন্তব্য:

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বিতরণ ও ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা রােল নম্বর, শাখা, বিদ্যালয়ের নাম, এবং নিজের নাম সুন্দরভাবে বাড়ীর কাজের খাতায় লিখবে।

চতুর্থ শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ ডাউনলোড করুন

চতুর্থ শ্রেণীর অন্যান্য বিষয়ের প্রথম সপ্তাহের বাড়ির কাজ:

সপ্তাহব্যাপী পঞ্চম শ্রেণীর প্রতিদিনের বাড়ির কাজ পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ এবং পেইজটি লাইক এবং ফলো করবেন।

প্রকাশিত হওয়ার সাথে সাথে প্রাথমিক বিদ্যালয়ের বাড়ীর কাজ ও পাঠ পরিকল্পনা পাওয়ার জন্য গুগল প্লে-স্টোর থেকে আমাদের এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

আপনার জন্য আরও কিছু তথ্য:

চতুর্থ শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম সপ্তাহের পাঠপরিকল্পনা ও বাড়ীর কাজ

আনসার আহাম্মদ ভূঁইয়া

আমি একজন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষা-তথ্য গবেষক এবং শিক্ষা বিষয়ক কনটেন্ট নির্মাতা, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল-কলেজ শিক্ষা প্রশাসন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এমপিও কার্যক্রম, উপবৃত্তি, একাডেমিক নোটিশ এবং শিক্ষানীতির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি। বাস্তব অভিজ্ঞতা, তথ্য যাচাই এবং সরকারি নির্দেশনার আলোকে নির্ভুল ও আপডেটেড তথ্য প্রদান করাই আমার প্রধান লক্ষ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য, অথেনটিক এবং সহজবোধ্য শিক্ষা-সংক্রান্ত তথ্য প্রকাশ করি। প্রতিটি কনটেন্ট প্রকাশের আগে তথ্যের উৎস যাচাই, নির্দেশিকা বিশ্লেষণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বিবেচনা করা হয়, যাতে পাঠকরা সঠিক ও কার্যকর নির্দেশনা পান। শিক্ষা ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি দূর করা, জটিল প্রক্রিয়াকে সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং দ্রুত আপডেট পৌঁছে দেওয়া— এই তিনটি বিষয়কে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমার বিশ্বাস, বিশ্বস্ত তথ্য, বাস্তব অভিজ্ঞতা এবং স্বচ্ছ উপস্থাপনই একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই আমি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষাসংক্রান্ত সঠিক তথ্য সবার কাছে সহজে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ